Tuesday, March 31, 2026

আইএসএলের জন্য তিন ক্লাবকে শুভেচ্ছা মমতার, ক্রীড়া সংস্থাগুলিকে আর্থিক সহায়তা সরকারের

Date:

Share post:

রাজ্যের খেলাধুলার উন্নয়নে ফের একবার এগিয়ে সরকার। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন(BOA) স্বীকৃত রাজ্যের ২৯টি ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার। মোট ১ কোটি ১৩ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এই সংস্থাগুলির জন্য। বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন ক্রীড়াজগতের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের হাতে।

রাজ্য সরকারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু, সভাপতি দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার, মহমেডান সচিব রাজু আহমেদ, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানের মঞ্চ থেকেই ক্রীড়া প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। সম্প্রতি দেশের দুই ঐতিহ্যশালী ফুটবল ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের হোঁচট খাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘আমার ধন্যবাদ কলকাতার তিনটি ক্লাবকে—যাদের নাম নাকি দিল্লির স্পোর্টস মিনিস্টার ঠিক করে উচ্চারণই করতে পারেন না।’’

এর পরেই মুখ্যমন্ত্রী নাম করে উল্লেখ করেন মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) বলেন, এই তিনটি ক্লাবই আইএসএল-এ (ISL) অংশগ্রহণ করতে চলেছে এবং তাঁদের জন্য রাজ্য সরকারের তরফে শুভকামনা রইল। ‘‘আমি চাইব, ওরা ভালো করে লড়াই করুক, জিতে আসুক,’’ বলেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের এই আর্থিক সহায়তা এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে ক্রীড়ামহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের ক্রীড়া পরিকাঠামো ও ক্লাব সংস্কৃতিকে আরও শক্তিশালী করার বার্তাই এই মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...