কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
রাজ্য

কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের অভিঘাতে প্রাণহানি! ফের এসআইআর আতঙ্কে মৃত্যু রাজ্যে

কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের অভিঘাতে প্রাণহানি! ফের এসআইআর আতঙ্কে মৃত্যু রাজ্যে

ফের কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের বলি বাংলার আরও চার নাগরিক। উত্তর ২৪ পরগনার বারাসত, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দিনহাটা ১ ব্লকের বামনহাট ১ গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি এবং নন্দীগ্রামে।

Sponsored

Sranchi In Article

বারাসতে এসআইআরের শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল রমজান আলি নামে বছর ৪৫-এর ব্যক্তির। রায়গঞ্জে ভোটার তালিকায় নাম না থাকায় ভিটেমাটি হারানোর আতঙ্কে আত্মহত্যা করেন বাবলু পাল নামে এক বৃদ্ধ। আর কর্মসূত্রে এক মাস আগে বিহারে গিয়েছিলেন নূর হোসেন মিঞা। গতকাল এসআইআর হেয়ারিংয়ে উপস্থিত হতে তাঁকে ফোন করে বাড়ির লোক ডাকেন। পরিবারের অভিযোগ, হিয়ারিংয়ের কথা শুনেই মানসিক চাপে পড়েছিলেন নূর। বিহার থেকে দিনহাটায় ফিরে গাড়ি থেকে নামার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভাই দিনহাটা হাসপাতাল নিয়ে যান। চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রামে ফের দেশছাড়া হওয়ার আতঙ্কে মৃত্যু হল ৮১ বছরের এক বৃদ্ধের, নাম কাশীনাথ জানা। নথি-সংক্রান্ত সমস্যার জন্যে বারাসতের রমজানকে শুনানিতে ডাকা হয়েছিল। সকাল থেকেই বিডিও অফিসে লাইন দেন তিনি। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। কিছুটা সুস্থ হয়ে আবার লাইনে দাঁড়িনোর পর ফের অসুস্থ হয়ে পড়েন। একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। রায়গঞ্জে মৃত বৃদ্ধের পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ভোটার তালিকায় নাম থাকা এবং নাগরিকত্ব সংক্রান্ত সংশয়ে চরম উদ্বেগে ছিলেন বাবলু। শুনানিতে যাওয়ার পর থেকে আতঙ্ক আরও বহুগুণ বেড়ে যায়। বৃহস্পতিবার ভোরে শৌচকর্মের নাম করে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটি আমগাছে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখা যায়। মৃতের স্ত্রী ননীবালা পালের অভিযোগ, দুশ্চিন্তাই কেড়ে নিল স্বামীর প্রাণ। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে মৃতের বাড়িতে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। কাশীনাথের আসল বাড়ি হাওড়ার বাগনানে। তবে দীর্ঘদিন দিদির বাড়ি নন্দীগ্রামের ভেকুটিয়ার বাসিন্দা। সেখানে ভোটার, আধার, রেশন কার্ড সবই ছিল। তবে ২০০২ তালিকায় নাম ছিল না। তাতেই এসআইআর শুরু হতে আতঙ্কে ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নন্দীগ্রাম- ১ ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ বলেন, ৮১ বছর বয়সেও প্রমাণ দিতে হচ্ছিল এই মাটি তাঁর। সেই আতঙ্কে মৃত্যু হয়েছে। এর জন্য বিজেপি এবং নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে দায়ী।

আরও পড়ুন- রূপনারায়ণে পলি জমা রুখতে ড্রেজিং শুরু, কোলাঘাট বিদ্যুৎকেন্দ্র রক্ষায় পদক্ষেপ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক: ভুয়ো তথ্যে কান না দেওয়ার আবেদন, শীঘ্রই চালু হচ্ছে নতুন ওয়েবসাইট

১১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

কলকাতা ও হাওড়ায় বাড়ছে ওয়ার্ড, ১২ অগাস্ট বিশেষ অধিবেশন বিধানসভায়

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

পুজোয় ৫০০, মার্চে আরও ১০০০ সরকারি বাস! হাইওয়েতে টোটো বন্ধে কড়া বার্তা পরিবহণমন্ত্রীর

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

বামেদের ‘জেল ভরো’ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র আসানসোল! গ্রেফতার মীণাক্ষি-সহ একাধিক নেতা

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

হালিশহরে আর্থিক সাহায্য, আরজি কর-কাণ্ডে আপত্তি কেন? বিজেপির ‘দ্বিমুখী নীতি’ নিয়ে সরব কুণাল

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে শামিল রাজ্য, হবে রাখিবন্ধন উৎসব: ‘তেরঙ্গা যাত্রা’র পরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০/৮/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →