Thursday, April 2, 2026

বারুইপুরের পরে তাহেরপুর: ফের ব়্যাম্পে ‘ভূত’ হাঁটিয়ে নির্বাচন কমিশনকে মোক্ষম খোঁচা অভিষেকের

Date:

Share post:

বারুইপুরের পরে তাহেরপুর- সভামঞ্চে ফের ‘ভূতদের’ হাঁটালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শুক্রবার, রণসংকল্প যাত্রায় নদিয়ার তাহেরপুরে সভা করেন অভিষেক। সেখানেও করা হয়েছিল ব়্যাম্প। সেখানেই খসড়া ভোটার তালিকার তিন ‘ভূত’কে নির্বাচন কমিশনকে (Election Commission) মোক্ষম খোঁচা দিলেন অভিষেক।

২০২৪ সালে ব্রিগেডের মেগা সমাবেশের মতোই উন্মুক্ত ক্রস ব়্যাম্প (Ramp) করা হচ্ছে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসভায়। ২ জানুয়ারি বারুইপুরের সভার প্রথম এই চমক দেখা যায়। অভিষেক ব্যাখ্যা দেন, ব়্যাম্পে ‘মৃত‘দের হাঁটাবেন বলেই এই ব্যবস্থা। এদিন, তাহেরপুরের সভাতেও তিনজনকে উপস্থিত করেন অভিষেক। বলেন, ৩টে লোককে দাঁড় করাচ্ছি, দেখুন কীভাবে ভোট চুরি করার কৌশল করা হচ্ছে! সেই তিনজন হলেন, সোমনাথ লাহিড়ী, জামাত মণ্ডল, দিব্যেন্দু অধিকারী।

তীব্র কটাক্ষ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “এঁদের কমিশন মৃত বলে ঘোষণা করেছে। এঁদের সবাই দেখতে পাচ্ছেন। জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। উনি এঁদের ছু-মন্তর করে ভ্যানিশ করে দিয়েছেন।“ এর পরেই হঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, “ওদেরও (বিজেপি-কেও) ভোট দিয়ে ভ্যানিশ করে দিতে হবে।“
আরও খবর: অভিষেকের সভামঞ্চে অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত

গেরুয়া শিবিরকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “বিজেপি যাঁদের ভোটে নির্বাচিত তাঁরাই আজ বলছে মত্যুয়া ভাইরা অবৈধ। শান্তনু ঠাকুর বলছেন, ১ লক্ষ নাম বাদ গেলে যাবে। বিধায়ক বলছে নাম বাদ গেলে যাবে। এঁরা মানুষকে লাইনে দাঁড় করায়। এসআইআর করে সাধারণ মানুষকে হেনস্থা করেছে ইসি। এর বিরুদ্ধে কমিশনে গেছি। আপনাদের একনায়কতন্ত্র মানব না।“

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...