অভিষেকের সভামঞ্চে অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত

কথা রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banarjee)। সভামঞ্চে চোখের জল নিয়ে অভিযোগ জানানো মাত্রই নড়েচড়ে বসল প্রশাসন। শিক্ষককে ঘরে আটকে লোহার রড দিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার দাদাকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ৬ দিন ধরে অধরা থাকা অভিযুক্ত আনারুল আলমকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে চাঁচল মহকুমা আদালতে তোলা হবে।
Sponsored

ঘটনাটি বৃহস্পতিবার মালদহের জলঙ্গি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ((Abhisek Banarjee) সভার। বক্তব্য শুরু করেছেন মাত্র, র্যাম্প ধরে হাঁটতে হাঁটতেই কথা বলছেন তিনি। সেই সময় মঞ্চের কাছে কাঁদতে কাঁদতে ছুটে আসেন এক মহিলা। তাঁর আকুতি-আমাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান। সাদা কাগজে খামে বন্দি অভিযোগ তুলে দেন অভিষেকের হাতে। অভিযোগকারিণী তৌহিদা রহমান। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বালাপাথর এলাকায়। তাঁর স্বামী হেফজুর রহমান তালগাছি সিনিয়র মাদ্রাসার টিআইসি।
Sponsored

অভিযোগ, সম্প্রতি নতুন করে টিআইসি হওয়ার আক্রোশে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল আলম ও তার দলবল শিক্ষক হেফজুর রহমানকে ঘরবন্দি করে বেধড়ক মারধর করে। লোহার রড দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। পুলিশে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি বলে দাবি পরিবারের। শেষমেশ সভামঞ্চেই অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যুব তৃণমূল সভাপতি মনিরুল ইসলামের দাবি, দলের ভাবমূর্তি রক্ষার্থেই তিনি আত্মসমর্পণের নির্দেশ দেন এবং শিক্ষক দুর্নীতিগ্রস্ত-কারা দোষী তা এলাকাবাসী জানেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
