Friday, April 3, 2026

মোদির ‘জেদে’ ভেস্তে গিয়েছে বাণিজ্যচুক্তি! শুল্কের বোঝা চাপিয়ে অজুহাত আমেরিকার

Date:

Share post:

ভারত-আমেরিকা (India-US Trade Deal) দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি তার কারণ নাকি মোদির ‘জেদ’! যার জেরে এখন বিশাল পরিমাণ শুল্কের বোঝা বইতে হচ্ছে দেশকে। সম্প্রতি এরকম অদ্ভুত অজুহাত দিয়েছেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। তাঁর দাবি করেছেন, মোদির একটা ফোন না করাতেই নাকি ভেস্তে গিয়েছে আমেরিকা আর ভারতের নতুন বাণিজ্য চুক্তি।

হাওয়ার্ড লুটনিক একটি পডকাস্টে জানিয়েছেন, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফোন করার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। কিন্তু তা করেননি মোদি। কিন্তু সেই ফোন আসেনি। ফলে বাণিজ্য চুক্তি করেনি আমেরিকা। রোষের বশে ট্রাম্প বর্তমানে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। বর্তমানে যার বোঝা বহন করতে হবে দেশকেই। আগামী দিনে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলির উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর বিলে সবুজ সংকেত দিয়েছেন ট্রাম্প। তার ফলে ফের ভারতের উপর শুল্ক বসার সম্ভাবনা প্রবল। আরও পড়ুন: আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক কূটনীতিতে যেখানে ব্যক্তিগত যোগাযোগ ও সময়োচিত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেখানে কেন শেষ মুহূর্তে সেই উদ্যোগ নেওয়া হল না। সরকারের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিরোধী মহল এবং অর্থনৈতিক বিশ্লেষকরা একে কূটনৈতিক গাফিলতি বলেই দেখছেন।

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...