Tuesday, June 23, 2026

কথা রাখলেন গাভাসকর, সুরের ছন্দে সুপারহিট দুই বিশ্বকাপজয়ী

Date:

Share post:

কথায় আছে জুটিতে লুটি। সুনীল গাভাসকরের (Sunil Gavaskar )সঙ্গে জেমাইমা রডরিগেজের(Jemimah Rodrigues) গানের জুটি সুপারহিট। গান গাইলেন হিট জুটি। শোলে সিনেমার বিখ্যাত গান ইয়ে দোস্তি গাইলেন দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

বিশ্বকাপ জিতলে জেমাইমার সঙ্গে গান গাইতে চেয়েছিলেন সুনীল গাভাসকর। কয়েক মাস আগেই বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা দল।  বিশ্বকাপ জয়ের পরেই জেমাইমা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন, তিনি গাভাসকরের সঙ্গে গান গাইতে রাজি আছেন। তারপর থেকেই দেশের ক্রিকেটভক্তরা অপেক্ষা করছিলেন, কবে সেই মুহূর্ত আসবে। অবশেষে উপস্থিত সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাসিমুখে জেমাইমাকে(Jemimah Rodrigues) স্বাগত জানাচ্ছেন সানি। ব্যাটের মতো দেখতে গিটার জেমাইমার হাতে তুলে দেন। সঙ্গে বলেন, “আজ আমি ওপেনিং ব্যাটার নই।” এরপরই শুরু হয় সেই বিশেষ মুহূর্ত। সুপারহিট সিনেমা শোলে থেকে ‘ইয়ে দোস্তি’ গান শুরু করেন তাঁরা। কিশোর কুমার ও মান্না দের সেই জনপ্রিয় গানেই গলা মেলান দু’জন।

তাদের এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এর আগেও বিসিসিআইয়ের অনুষ্ঠানে এক মঞ্চে গান গেয়েছিলেন।

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...