Saturday, April 4, 2026

চিন-রাশিয়াকে প্রতিবেশী হিসেবে চান না! গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের

Date:

Share post:

রাশিয়া, চিনকে গ্রিনল্যান্ড দখল করার সুযোগ দেওয়া যাবে না। আর সেই কারণে তড়িঘড়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার কথা ভাবছেন। গ্রিনল্যান্ড রক্ষা করতেই নাকি এই পরিকল্পনা শুক্রবার জানিয়েছেন ট্রাম্প। সূত্রের খবর, গ্রিনল্যান্ডের সব মিলিয়ে ৫৭ হাজার মানুষ বসবাস করেন। তাঁদের প্রত্যেককে ১০ হাজার থেকে ১ লাখ ডলার করে দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা করছেন মার্কিন আধিকারিকেরা।

গ্রিনল্যান্ড দখল করা কঠিক হোক বা সহজ কাজটা করবেই বলে মনস্থির করেছেন ট্রাম্প। জানিয়েছেন, রাশিয়া ও চিনের নৌবহর গ্রিনল্যান্ড ঘিরে রেখেছে। কিন্তু এমন দাবির সপক্ষে কোনও প্রমাণ তিনি দেখাননি। তাঁর বক্তব্য, “আমি চিনবাসীকে ভালোবাসি। রাশিয়ানদেরও ভালোবাসি। কিন্তু আমি তাঁদের প্রতিবেশী হিসেবে গ্রিনল্যান্ডে দেখতে চাই না। ন্যাটোকেও এটা বুঝতে হবে।” ন্যাটোর সদস্য দেশগুলির মধ্যে কানাডা এবং মুখ্য ইউরোপীয় দেশগুলির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, একমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডই এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রাখলেন ন্যাটকেও।

ট্রাম্প আরও জানিয়েছেন,”দেশগুলির মালিকানা থাকতেই হবে। আপনি মালিকানা রক্ষা করবেন, ইজারা রক্ষা করবেন না। এবং আমাদের গ্রিনল্যান্ড রক্ষা করতে হবে।” এদিন তিনি সাফ জানিয়েছেন, কোনও ধরনের ইজারা এক্ষেত্রে কাম্য নয়, তা সে ৯ বছরের হোক বা ১০০ বছরের। ইতিমধ্যেই গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিমে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। আসলে ডেনমার্কের সঙ্গে যে চুক্তি রয়েছে ট্রাম্পের দেশের, সেই চুক্তি অনুযায়ী ইচ্ছামতো সেনা সেখানে মোতায়েন করতে পারে হোয়াইট হাউস। এদিকে গ্রিনল্যান্ডের ‘অভিভাবক’ ডেনমার্ক জানিয়েছে, তারা গ্রিনল্যান্ড বিক্রি করতে চায় না।

আরও পড়ুন – মে মাস পর্যন্ত রেড নয়! ১২ বছরে উড়ান দিতে না পারা বিজেপির সভাপতির বার্তা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...