Friday, April 3, 2026

আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক 

Date:

Share post:

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ডিসেম্বর মাস থেকে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে স্বাস্থ্যপরিষেবা শিবির ‘সেবাশ্রয় ২’ শুরু করেছেন সাংসদ। প্রথমবারের মতো এই হেলথ ক্যাম্পের দ্বিতীয় দফাতেও অভাবনীয় সাফল্য মিলেছে।
আজ তিনি ফলতা বিধানসভার (Falta Assembly) মডেল ক্যাম্প পরিদর্শনে যাবেন। কথা বলবেন সেখানকার কর্মরত কর্মী, চিকিৎসক ও পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে।

বিধানসভা নির্বাচন (Assembly Election) শুরুর কয়েক মাস আগেই গোটা রাজ্যজুড়ে ‘আবার জিতবে বাংলা ‘কর্মসূচি শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষের ভিড় বুঝিয়ে দিচ্ছে এবারের রেকর্ড ভোটে জিততে চলেছে রাজ্যের শাসক দল। বিজেপির অঙ্গুলি হিলনে নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআর (SIR) আর কেন্দ্রের এজেন্সি রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠেছেন তিনি। তবে এর ফাঁকেও সাংসদ হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে সমান সচেতন অভিষেক। নিজের লোকসভা কেন্দ্রের জনগণের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে তাঁর। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ ফলতার ‘সেবাশ্রয় ২’ শিবিরে পৌঁছবেন অভিষেক। এই খবরে নজর থাকবে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...