Sunday, April 5, 2026

যোগীরাজ্যে নরখাদক! মা-স্ত্রীকে খুন করে খুবলে খেল যুবক

Date:

Share post:

যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা! মাঝে মধ্যেই মদ-গাঁজা খেয়ে এসে মাঝে মধ্যেই মা-বৌকে খুনের হুমকি দিত। কিন্তু সত্যিই যে মাথা ফাটিয়ে খুন করে মাংস খুবলে (double murder case) খাবে তা কেউ ভাবতেও পারেনি। ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের কুশিনগরে। অভিযুক্ত ব্যক্তির নাম সিকন্দর গুপ্ত। বছর তিরিশের সিকন্দর মুম্বাইয়ের বিভিন্ন জায়গাতে শ্রমিক হিসেবে কাজ করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সিকন্দর ছাদে গিয়ে প্রথমে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কাকে (২৮) লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। তারপর তাঁর মা রুনা দেবী ঠেকাতে গেলে তাঁকেও মারতে শুরু করেন বলে অভিযোগ। তারপর একটা সিমেন্টের চ্যাঁই দিয়ে মাথাতে আঘাত করলে মাথা ফেটে যায়। মা ও স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা গিয়ে দেখেন উন্মত্ত যুবক মাথার খুলি থেকে খুবলে মাংস খাচ্ছে আর ছুঁড়ে দিচ্ছে। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। কুশিনগরের পুলিশ সুপার কেশব মিশ্রা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে জোড়াখুনের মামলা দায়ের করা হয়েছে। আরও পড়ুন: ১২০ জনের কোয়ারেন্টাইন! নিপা ভাইরাস রুখতে তৎপর রাজ্য

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...