Sunday, April 5, 2026

অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত সাধনার জগতে পথ চলা থামল বর্ষীয়ান শিল্পীর। খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ সঙ্গীত মহল। সমাজমাধ্যমে শোকবার্তা পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রজন্মের পর প্রজন্ম অর্ঘ্য সেনের গানের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীতের আত্মিক স্পর্শ খুঁজে পেয়েছে। শুধু শিল্পী নয় তিনি এক অনুভূতির নাম, রবীন্দ্র সংগীতের সুরেলা জগতে এক অনন্য ভাবনার নাম অর্ঘ্য সেন।১৯৯৭ সালে তিনি সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পান। পরবর্তীতে ‘টেগোর ফেলো’ সম্মানও দেওয়া হয় তাঁকে। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অসুস্থতাও ছিল। বুধের সকালে সকলকে বিদায় জানিয়ে চলে গেলেন না ফেরার দেশে। এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, ‘বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া বাংলা সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি।
আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

 

Related articles

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...