Monday, April 6, 2026

পৌষের শেষে নতুন শুরু! বিহারে লালু গেলেন বড় ছেলে তেজ প্রতাপের বাড়ি

Date:

Share post:

নিজের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে আরজেডি থেকে বহিষ্কার করেছিলেন আট মাস আগে। ত্যাজ্য পুত্র করেছিলেন তাঁকে। লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) মকর সংক্রান্তি (Makar Sankranti) উপলক্ষ্যে আয়োজিত দই-চিড়া অনুষ্ঠানে যোগ দিতে তেজ প্রতাপের (Tej Pratap Yadav) বাড়িতে গেলেন। তাহলে কি অন্তর্দ্বন্দ্ব মিটল?

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে দহিচুরা অনুষ্ঠানে তেজের (Tej Pratap Yadav) বাড়িতে উপস্থিত ছিলেন বিহারের (Bihar) রাজ্যপাল আরিফ মহম্মদ খান, লালু প্রসাদ যাদব-সহ অন্যান্যরা। ছবিতে দেখা যাচ্ছে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুর পাশেই বসে আছেন তেজ। গতকাল মঙ্গলবার লালুর বাড়িতে গিয়েছিলেন তেজ। সেখানে লালু ছাড়াও তিনি দেখা করেন মা রাবড়ি দেবী এবং ভাই তেজস্বীর সঙ্গে।

আরও পড়ুন : বাঙালিদের ধরে মার-খুন, সেই মহারাষ্ট্রেই বিজেপির সভা ভরাতে বাঙালি পরিযায়ীরাই ভরসা!

দায়িত্বজ্ঞানহীন আচরণ- পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে বড়ছেলে তেজকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছিলেন লালু। তার পরেই জনশক্তি জনতা দল তৈরি করেন তেজ। গত বিধানসভা ভোটে যে আসন থেকে তিনি দাঁড়িয়ে ছিলেন সেখান থেকে পরাজিত হয়েছিলেন তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...