Monday, April 6, 2026

আজ নন্দীগ্রামে সেবাশ্রয়ের উদ্বোধন, মডেল ক্যাম্প পরিদর্শন করবেন অভিষেক 

Date:

Share post:

ডায়মন্ড হারবারের পর এবার নন্দীগ্রাম (Nandigram)। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেবাশ্রয় (Sebaashray) কর্মসূচি। নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লকে পৃথক দুই ক্যাম্পে সাধারণ মানুষকে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। আজ দুটি মডেল ক্যাম্প দেখতে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভূমিরক্ষা আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন সেই সব পরিবারের লোকেদের হাতেই এই কর্মসূচির উদ্বোধন হবে বলে জানা গেছে। গোটা জানুয়ারি মাস মাস ধরেই এই স্বাস্থ্যশিবির চলবে যেখানে দুটি ব্লকে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ সেবাশ্রয় শিবিরে আসবেন বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। সেই কারণে ব্লকে ব্লকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা থেকে প্রায় ৩৫০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী জেলায় উপস্থিত হয়েছেন। খোদ বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রে অভিষেকের এই হাইভোল্টেজ কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক পারদ চড়ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এড়াতে নন্দীগ্রাম-সহ বিভিন্ন এলাকায় পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...