Thursday, March 19, 2026

রণসংকল্প যাত্রায় আজ বহরমপুরে অভিষেকের রোড শো 

Date:

Share post:

কখনও তিনি র‍্যাম্পে ‘ভূত’দের হাটাচ্ছেন, কখনও আবার রোড শোতে গাড়ির মাথায় উঠে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোকাট্টা করার জোরালো দাবি তুলছেন। ‘আবার জিতবে হামলা কর্মসূচি’তে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শনিবার পৌঁছে যাচ্ছেন মুর্শিদাবাদের বহরমপুরে। অন্যান্য জেলায় জনসভা হলেও এখানে আজ পদযাত্রারোড শো করবেন তিনি। বাংলা বলায় ভিনরাজ্যে বারবার আক্রান্ত বাঙালি। মুর্শিদাবাদের যুবকের মৃত্যুতে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠে বেলডাঙ্গা। এই আবহে আজ অভিষেক বিশেষ কোনও বার্তা দেবেন কি, অপেক্ষায় মুর্শিদাবাদবাসী।

নির্বাচন কমিশনের (ECI) প্রকাশিত খসড়া ভোটার তালিকাকে কটাক্ষ করে আগামী নির্বাচনে বিজেপিকে (BJP) কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অভিষেক। তিনি যে কথা দিয়ে কথা রাখেন তার প্রমাণ বাংলা বারবার পেয়েছে। তাই অভিষেকের বক্তব্য শুনতে ‘রণসংকল্প সভা’য় রেকর্ড ভিড়। এর আগে উত্তর দিনাজপুরের ইটাহারে রোড শো করেছিলেন তিনি। এবার শনিবার বহরমপুরের অভিষেকের কর্মসূচির খবরে নজর থাকবে রাজনৈতিক মহলের।

 

Related articles

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাঁকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...

দুরন্ত পলিটিক্যাল থ্রিলার ‘কর্পূর’, প্রথম শো থেকেই জমজমাট

শ্রেয়া বসু রিয়েলে ভোটের হাওয়া আর রিলে পলিটিকাল থ্রিলার- দুইয়ে মিলে জমজমাট কর্পূরের প্রথম শো-ই। অরিন্দম শীল পরিচালিত এবং...