Friday, March 20, 2026

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা, আহত ৩

Date:

Share post:

অনিয়ন্ত্রিত গতির জেরে ফের একবার দুর্ঘটনা মা উড়ালপুলে। নিয়ন্ত্রণ হারিয়ে রুবির দিক থেকে আসা একটি গাড়ি প্রথমে ডিভাইডার ও পরে সামনে গাড়িতে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। ঘটনায় ঘাতক গাড়ির তিন যাত্রীই গুরুতর আহত। তাদের এসএসকেএম হাসপাতালে (SSKM Hosiptal) ভর্তি করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন এক বাইক আরোহীও (biker)। ঘাতক গাড়ির চালক মদ্যপ ছিলেন কি না, তদন্তে পুলিশ।

শনিবার সন্ধ্য়া সাড়ে ৬টা নাগাদ মা উড়ালপুলের (Maa flyover) সায়েন্স সিটির দিক থেকে আসা লেন ও চিংড়িহাটার দিক থেকে আসা লেনের সংযোগস্থলে দুর্ঘটনা ঘটে। একটি গাড়ির সায়েন্স সিটির দিক থেকে এসে সোজা ধাক্কা মারে ডিভাইডারে। সেখানেই থেমে থাকেনি গাড়িটি। সামনের এক বাইক আরোহী ধাক্কায় ছিটকে পড়েন। সামনেরই আরও একটি গাড়িতে ধাক্কা মারে গাড়িটি। সেই গাড়িটি তার সামনে থাকা আরও একটি গাড়িকে ধাক্কা মারে।

আরও পড়ুন : তল্লাশি অভিযানে বড় সাফল্য, ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত্যু ২ মাওবাদীর

এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘাতক গাড়ি থেকে উদ্ধার করা হয় গুরুতর আহত তিনজনকে। তবে সামনে থাকা গাড়িটির আরোহীদের আঘাত তেমন গুরুতর নয়। ঘাতক গাড়িটি আটক করে তদন্তে কলকাতা পুলিশ।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...