Thursday, April 9, 2026

তল্লাশি অভিযানে বড় সাফল্য, ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত্যু ২ মাওবাদীর

Date:

Share post:

ছত্তিশগড়ে চলছে মাওবাদী বিরোধী অভিযান। বিজাপুর জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যের। বাজেয়াপ্ত হয়েছে অত্যাধুনিক অস্ত্র। এখনও চলছে গুলির লড়াই।

চলতি বছর আগামী ৩১ মার্চের মধ্যে দেশে মাওবাদীদের নিশ্চিহ্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত কয়েকমাসে ছত্তিশগড়, ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে জোরদার মাও-বিরোধী অভিযান চলছে। তাতে সাফল্যও পেয়েছে নিরাপত্তা বাহিনী।

পুলিশ সূত্রে খবর, মাওবাদী দলের গোপন ঘাঁটির খবর পেয়ে শনিবার বিজাপুর জেলার উত্তর-পশ্চিমে একটি অঞ্চলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর বিশেষ দল। বিপদ বুঝে আত্মগোপন করে থাকা মাওবাদীরা গুলি চালায়। পাল্টা জবাব দেন জওয়ানরা। শুরু হয় দু’তরফে লড়াই। ঘটনাস্থল থেকে দুই মাওবাদীর দেহ এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ৩ জানুয়ারি বস্তারে দু’টি আলাদা সংঘর্ষে ১৪ মাওবাদীকে নিকেশ করা হয়। ২০২৫ সালে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ২৮৫ জন মাওবাদী গেরিলা।

আরও পড়ুন – লাইনে দাঁড়িয়ে মানুষ মারছে মোদি সরকার: সিঙ্গুরে সরব তৃণমূল, জেলায় ৩দিন মেগা সভার ঘোষণা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...