Saturday, April 11, 2026

ভিড়ে অসুস্থ অনুরাগী মহিলা: নিজের গাড়িতে বসিয়ে নিজের বোতলের জল দিলেন অভিষেক

Date:

Share post:

নদিয়ার মানুষের তৃণমূল কংগ্রেস ও তার নেতৃত্বের প্রতি ভালোবাসা ও নিষ্ঠা যে বারবার প্রমাণিত হয়েছে, রবিবার মিলল তার আরও এক উদাহরণ। গত সপ্তাতেই নদিয়ার তাহেরপুরে সভা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেদিন যেভাবে বিপুল জনস্রোতে ভেসে গিয়েছিল তাহেরপুর, রবিবার চাপড়াতেও (Chapra) তার ব্যতিক্রম হল না। আর সেই ভিড়েই অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। সেই দৃশ্য কতখানি উদ্বিগ্ন করল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তা তাঁর দ্রুত পদক্ষেপে প্রমাণ পেল নদিয়ার (Nadia) মানুষ। কর্মীদের নির্দেশ দিলেন তাঁর জলের বোতল থেকেই অসুস্থকে জল খাওয়াতে।

আরও পড়ুন : পাল্টাবেন আপনি: মোদির ‘পাল্টানো দরকার’ স্লোগানের পাল্টা হুংকার অভিষেকের

চাপড়ার রোড শো ইনসাফ ক্লাব মাঠের সামনে থেকে শুরু হয়ে চাপড়া শ্রীনগর মোড়ে এসে শেষ হয়। সেখানেই নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেকের মানবিক রূপ দেখে মোহিত চাপড়াবাসি। শ্রীনগর মোড়ে বক্তব্য শুরুর সময় এক প্রৌঢ়া মহিলা অভিষেকের গাড়ির খুব কাছে এসে যান। তিনি অভিষেককে দেখতে এসেছিলেন। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সেখানে। সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে সেই মহিলার শুশ্রুষার জন্য নিজের গাড়িতে নিয়ে এনে বসান। তারপরে তাঁকে সেখানেই চিকিৎসককে দিয়ে দেখিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। উপস্থিত জনগণ অভিষেকের এই মানবিক মুখ দেখে আপ্লুত হয়ে হাততালি ও জয় বাংলা স্লোগানে ভরিয়ে দেয়।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...