Tuesday, April 14, 2026

কুয়াশায় দৃশ্যমান্যতার অভাব, রবিবাসরীয় সকালে দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা

Date:

Share post:

প্রবল ঠান্ডা আর কুয়াশার জোড়া ইনিংসে কাবু দেশের রাজধানী। মৌসম ভবনের (IMD) পূর্বাভাস মিলিয়ে রবিবাসরীয় সকাল থেকে ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়েছে দিল্লি (Delhi)। কমেছে দৃশ্যমানতা, ব্যাহত গণপরিবহন ব্যবস্থা। বিমান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কায় যাত্রীদের জন্য গাইডলাইন জারি করল এয়ার ইন্ডিয়া (Air India travel advisory)।

পরিষেবা বিঘ্নিত হওয়া ইন্ডিগোকে ২২ কোটি টাকা জরিমানা ডিজিসিএ-র!

সূত্রের খবর দৃশ্যমানতার সমস্যায় দুর্ঘটনা এড়াতে রবিবার সকালে দিল্লি এয়ারপোর্ট (Delhi Airport) থেকে বেশ কিছু উড়ান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক ফ্লাইটের সময়সূচি বদলাতে পারে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি তাদের বিশেষ ‘ফগ-কেয়ার’ উদ্যোগ চালু করেছে।যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জারি করা জরুরি ট্রাভেল অ্যাডভাইজারিতে (Air India advisory) কুয়াশার কারণে যেসব ফ্লাইট দেরিতে চলবে, সেই যাত্রীরা অতিরিক্ত কোনও খরচ ছাড়াই ফ্লাইটের সময় পরিবর্তন করতে পারবেন। এমনকি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিলেও কোনও পেনাল্টি ছাড়াই সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। বিমানবন্দর (Delhi Airport) কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীরা ফ্লাইট ধরার জন্য বাড়ি থেকে বেরোনোর সময় যেন সংশ্লিষ্ট এয়ালাইন্সের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে আপডেট নিয়ে নেন।

 

Related articles

IPL:’টাইগার জিন্টা হ্যায়’! প্রীতির দলের জয়ে চর্চায় সলমনের পোস্ট ঘিরে জোর চর্চা

ঠিক এক যুগ আগের কথা। সালটা ২০১৪। সোশ্যাল মিডিয়ায় করেই সলমন খান (Salman Khan) প্রশ্ন ছুঁড়েছিলেন, "জিন্টার টিম...

অবশেষে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, প্রথম বিজেপি প্রশাসনিক প্রধান পাচ্ছে বিহার

অবশেষে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। মঙ্গলবার দুপুরে পাটনার (Patna) লোক ভবনে গিয়ে...

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...