Saturday, April 18, 2026

দেড় দশক পর বইমেলায় ফিরছে চিন, ২২ জানুয়ারি উদ্বােধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আবার ফিরছে চিন। ২০১১ সালে শেষবার মেলায় যোগ দিয়েছিল তারা। মঙ্গলবার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মেলায় অংশগ্রহণের জন্য চিনের কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছিল, তারা তা সাদরে গ্রহণ করেছে। ফলে এক দশকেরও বেশি সময় পর ময়দানের বইমেলায় আবার দেখা যাবে লাল চিনের প্যাভিলিয়ন।

চিনের প্রত্যাবর্তনের পাশাপাশি এবারের মেলার অন্যতম বড় চমক ইউক্রেন। এই প্রথমবার আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে যুদ্ধবিধ্বস্ত এই দেশ। গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় এদিন জানান, শেষ মুহূর্তে চিন আমাদের নিশ্চিত করেছে যে তারা স্টল দিচ্ছে। অন্যদিকে ইউক্রেনের যোগদান মেলায় এক ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। আগামী ২২ জানুয়ারি বিকেল চারটের সময় সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্তিনা। উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকার কথা আর্জেন্তিনার বিশিষ্ট সাহিত্যিক গোস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্তিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনোর।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানেই প্রতি বছরের মতো দেওয়া হবে গিল্ডের জীবনব্যাপী সাহিত্য সম্মান। এবারের এই সম্মান পাচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক স্বপনময় চক্রবর্তী। পুরস্কার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হবে ২ লক্ষ টাকা। বিশ্বের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে চিন এবং ইউক্রেনের একই মেলাপ্রাঙ্গণে উপস্থিতি নিয়ে ইতিমধ্যে বইপ্রেমীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। একদিকে লাতিন আমেরিকার আর্জেন্তিনা, আর অন্যদিকে দুই প্রতিবেশী ও যুযুধান দেশের সাহিত্যের মেলবন্ধন— সব মিলিয়ে এবারের বইমেলা এক অনন্য আন্তর্জাতিক রূপ নিতে চলেছে।

আরও পড়ুন- লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোগান্তি নয়! SIR-এর ‘সুপ্রিম’-বিধি মেনে জেলাশাসকদের কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_

_

_

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...