Saturday, June 13, 2026

আজ একাদশ-দ্বাদশের নিয়োগের মেধাতালিকা প্রকাশ, চলতি মাসেই কাউন্সেলিং শুরুর সম্ভাবনা 

Date:

Share post:

বুধবার প্রকাশিত হতে চলেছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা (Final merit list for recruitment of teachers for class XI and XII)। এদিন বিকেলের পর কিংবা সন্ধ্যা নাগাদ এই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। রাজ্যে একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য মোট শূন্যপদ ১২,৪৪৫টি, পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। চাকরিহারাদের মধ্যে কজন এই মেধা তালিকায় নাম তুলতে পারলেন তা জানার আগ্রহ রাজনৈতিক মহলের।

গত ৭ জানুয়ারি একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করতে চেয়েছিল এসএসসি (SSC)। কিন্তু একাদশ-দ্বাদশের যে সব চাকরিপ্রার্থী আবেদনের সময় তাঁদের জাতিগত বিভাগ উল্লেখ করেননি, তাঁদের একটি অংশ ক্যাটাগরি আপডেট করার সুযোগ দেওয়ার আর্জি জানান। এরপর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পরে কয়েকজন প্রার্থীদের নতুন করে ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন নিয়েছে কমিশন। সেই কারণেই চূড়ান্ত প্যানেল প্রকাশ করার সময়সীমা পিছিয়ে যায়। চলতি মাসের শেষের দিকেই শুরু হবে কাউন্সেলিং যেখানে পছন্দের ভিত্তিতে স্কুল বেছে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা। ফেব্রুয়ারিতেই এই শিক্ষক-শিক্ষিকারা স্কুলে যোগ দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...