Saturday, June 13, 2026

বসন্ত পঞ্চমীর আগে ঊর্ধ্বমুখী পারদ, স্বাভাবিকের উপরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা

Date:

Share post:

উধাও শীত (Winter), বেলা বাড়তেই সোয়েটার গায়ের রীতিমতো ঘাম ঝরছে বঙ্গবাসীর। পশ্চিমী ঝঞ্ঝায় মাঘের শীত পুরোপুরি বেপাত্তা হওয়ায় আগামী দু-তিনদিন দক্ষিণবঙ্গের পারদ ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস মনে করছে, হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করা যাবে না সরস্বতী পুজোর সকালে। উত্তরে অবশ্য ঠান্ডা ও কুয়াশার দাপট থাকবে। বুড়োর সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Lowest temperature) বেড়ে ১৫ ডিগ্রির ঘরে পৌঁছে গেছে।

আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সিকিমের তুষারপাত ও দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।পূবালী বাতাসে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দিনের তাপমাত্রা ইতিমধ্যেই বেশ কিছুটা বেড়েছে দক্ষিণবঙ্গে। হাওড়া, উলুবেরিয়া, ডায়মন্ড হারবার, কলাইকুন্ডা, সল্টলেক সর্বত্রই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...