Tuesday, March 24, 2026

পর্বত শৃঙ্গে‌ অক্সিজেন ছাড়া ২৪ ঘণ্টা, রেকর্ড রোহিতাশের

Date:

Share post:

রেকর্ড গড়লেন পর্বতারোহী রোহিতাশ খিলেরি(Rohtash Khileri)। যেখানে সাধারণ মানুষ অক্সিজেন ছাড়া কিছুক্ষণও থাকতে পারে না সেইখানে তিনি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসে একটানা ২৪ ঘণ্টা বিনা অক্সিজেনে কাটিয়ে বিশ্বরেকর্ড গড়লেন।

রোহিতাশ খিলেরি (Rohtash Khileri) হরিয়ানার বাসিন্দা। মাউন্ট এলব্রুসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৬৪২ মিটার। দীর্ঘ সময় হাইপোক্সিয়া বা অক্সিজেনের অভাবে থাকা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনটাই বলছেন বিজ্ঞানীরা। কারণ এত বেশি উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে আসে।

তবে পর্বতারোহীরা সাধারণত চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব শৃঙ্গে পৌঁছে আবার নেমে আসা। কিন্তু রোহিতাশের মূল উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব সময় ধরে শৃঙ্গে থাকা। কিন্তু যত সময় বাড়ে তত অক্সিজেনের ঘাটতি বাড়ে। শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে সফল হরিয়ানার পর্বতারোহী।

এর আগে বাংলার পিয়ালি বসাক অক্সিজেনের সার্পোট ছাড়াই এভারেস্ট জয় করে নজির গড়েছিলেন।

Related articles

ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে! নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির প্রতীক: তোপ দাগলেন মমতা

Now the cat out of the bag। নির্বাচন কমিশনের (Election Commission) নোটিশে (Notice) বিজেপির প্রতীক! উত্তরবঙ্গে রওনা হওয়ার...

হাওড়া মেট্রো স্টেশনে চরম যাত্রী ভোগান্তি, ঘোষণা ছাড়াই বন্ধ গেট! 

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro Station) চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। কোনও ঘোষণা ছাড়াই প্রায় ২০ থেকে...

ধর্ম পরিবর্তন করলে বাতিল এসসি সংরক্ষণ! গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালতের

স্ব-ইচ্ছায় ধর্ম পরিবর্তনের পর তপশিলি জাতির (SC Reservation) সংরক্ষণ বা মর্যাদা বজায় রাখা যাবে না—এমনই গুরুত্বপূর্ণ রায় দিল...

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রাণনাশের হুমকি!

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে(Rekha Gupta) প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল...