Wednesday, March 25, 2026

খড়্গপুর পুরবোর্ড ভেঙে প্রশাসক বসাল নবান্ন

Date:

Share post:

জল্পনা চলছিলই, শেষমেশ তাতে সিলমোহর দিল রাজ্য সরকার।খড়্গপুর পুরবোর্ড ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা খড়্গপুর মহকুমাশাসকের দফতরে এসে পৌঁছয়। নতুন ব্যবস্থা অনুযায়ী, এখন থেকে খড়্গপুর পুরসভার যাবতীয় প্রশাসনিক দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক। তাঁকেই পুর প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

নবান্ন সূত্রে খবর, খড়্গপুর পুরসভার কাজকর্ম এবং সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘ দিন ধরেই একাধিক খামতি ধরা পড়ছিল। এই পরিস্থিতির প্রেক্ষিতে গত ২১ ডিসেম্বর পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে খড়্গপুর পুরসভাকে একটি কারণ দর্শানোর নোটিশ বা শোকজ পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে পুরবোর্ড সেই নোটিশের উত্তর দিলেও, তাতে সন্তুষ্ট হতে পারেননি দফতরের আধিকারিকরা। এর পরেই কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় রাজ্য। বৃহস্পতিবার সন্ধ্যায় মহকুমাশাসকের দফতরে আসা চিঠিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বর্তমান বোর্ডকে সরিয়ে প্রশাসনের হাতেই পরিচালনার ভার তুলে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- সাক্ষী হয়েও শ্রীঘরে! নন্দীগ্রামের বিজেপি কর্মীর পাশে তৃণমূল, জামিন পেয়ে ঘরে ফিরলেন ইন্দুবালা

_

_

_

_

_

_

_

_

Related articles

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...