Saturday, April 18, 2026

TMC-BJP মিছিল ঘিরে উত্তেজনা বলাগড়ে, পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

দুই দলের (TMC-BJP) মিছিলের মধ্যে সংঘর্ষে উত্তেজনা হুগলির (Hooghly) বলাগড়ে (Balagarh)। অভিযোগ, বিজেপির (BJP) মিছিলের সময়ে সেই জায়গায় তৃণমূলের মিছিল চলে আসে। পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণ করতে গেলে, বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ (Police) বাহিনী মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে খবর, বিজেপির মিছিলের সময় অন্য দিক থেকে তৃণমূলের (TMC) একটি মিছিল আসছিল। সেই নয় পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে পুলিশ। বিজেপির অভিযোগ, সরকারি অফিসের ভিতরে মাইক বাজিয়ে তৃণমূলের প্রচার চালানো হচ্ছে। এই অভিযোগে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ-অবরোধ শুরু হলে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি বাধে।

তবে, তৃণমূলের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলের দিকে তেড়ে যান বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশ বাধা দিতে গেলে তাঁদের উপরও হামলা চালায় গেরুয়া শিবির। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...