Wednesday, March 25, 2026

সরস্বতী পুজোর সকালে ভয়াবহ দুর্ঘটনা, উল্টোডাঙায় পথচারীকে পিষে দিল গাড়ি!

Date:

Share post:

বসন্ত পঞ্চমীর সকালে কলকাতার উল্টোডাঙার হাডকো মোড়ের কাছে বেপরোয়া গতির চারচাকা গাড়ির সঙ্গে একের পর এক মোটরসাইকেলের ধাক্কা, পথচারীকেও পিষে দিল গাড়ি (kolkata accident)। ঘটনায় একজনের মৃত্যু ও পাঁচজনের গুরুতর আহত হওয়ার খবর মিলেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ কাঁকুড়গাছির (Kankurgachi) দিক থেকে বেপরোয়া গতিতে উল্ডোডাঙার দিকে আসা একটি গাড়ি কাঁকুরগাছি মোড় পেরিয়ে যাওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক পথচারী এবং তারপর একটি স্কুটি ও মোটরসাইকেলে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে চারচাকা৷ সেখানে বেশ কয়েকজন বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন৷ তাঁরাও কমবেশি আহত হয়েছেন। গাড়িটিতে চালকসহ তিন জন ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা থানার পুলিশ (Maniktala Police Station)। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যুর খবর মিলেছে।

 

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...