Saturday, June 20, 2026

ওড়িশার সংগীত জগতে নক্ষত্র পতন, প্রয়াত বিখ্যাত সুরকার-গীতিকার অভিজিৎ মজুমদার

Date:

Share post:

রবিবাসরীয় সকালে শোকের ছায়া সংগীত মহলে। জীবন যুদ্ধে হার মেনে মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন বিখ্যাত সুরকার-গীতিকার অভিজিৎ মজুমদার (Abhijit Majumdar)। হাইপারটেনশন, হাইপো থাইরয়েড, ক্রনিক লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই যমে-মানুষে টানাটানি চলছিল। শিল্পীর সুস্থতার আশা করেছিলেন অনুরাগীরা। কিন্তু রবিবার সকালেই খবর আসে, প্রয়াত অভিজিৎ (Abhijit Majumdar)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকেই শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গভীর রাতে তাঁকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। কিন্তু এদিন সকালে চিকিৎসকদের সব চেষ্টাই ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিজিৎ। নয়ের দশকে ওড়িশা সংগীত জগতে তাঁর আত্মপ্রকাশ। গীতিকার হিসেবে সাতশোর বেশি গান রচনা করেছেন। ‘শ্রীমান সুরদাস’, ‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘মিস্টার মজনু’র মতো একাধিক জনপ্রিয় ছবিতে সুরের দায়িত্ব সামলেছেন তিনি। শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত জগত। অভিজিতের মৃত্যুতে সিনেমা, সঙ্গীত, সাংস্কৃতিক ক্ষেত্রে বিপুল ক্ষতি হল বলে শোকবার্তায় লিখেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...