Friday, March 27, 2026

নন্দীগ্রামে ফের সমবায় জয় তৃণমূলের! সেবাশ্রয়ের সুফল!

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগেই কী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Shuvendu Adhikari) দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে নন্দীগ্রাম(Nandigram)। গত কয়েকটি সমবায় নির্বাচন সেই প্রমাণ দেওয়ার জন্য যথেষ্ট। তবে গত দশদিনে নন্দীগ্রামে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) সেবাশ্রয় শিবির চালু হওয়ার পর থেকে যেন পরিস্থিতিটা একেবারেই বদলে গিয়েছে। যার জেরে এবার গুরুত্বপূর্ণ রানিচক সমবায় সমিতিতে বড় ব্যবধানে জয় পেল তৃণমূল।

রবিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রানিচক সমবায় সমিতির নির্বাচনে বড় জয় তৃণমূলের। ৪৫ টি আসনের মধ্যে ২৭ টি আসনে বড় মার্জিনে জিতেছে শাসক দল। পাঁচটি আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জিতে যায় তৃণমূল। মাত্র ১৮টি আসন পেয়েছে বিজেপি। আরও পড়ুন: বাংলাদেশে সংখ্যালঘু নিধন অব্যাহত: নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে খুন

নির্বাচনী ফলাফল ঘোষণার আগেই হার নিশ্চিত জেনে অশান্তি ছড়ানোর চেষ্টা করে বিজেপি কর্মীরা। শনিবার গভীর রাতে বিজেপির বেশ কয়েকজন নেতাকর্মীরা চড়াও হয় তৃণমূল কর্মীদের উপর। পাল্টা আক্রমণ শানায় তৃণমূল কর্মীরাও। তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি হয়ে ওঠে নন্দীগ্রাম। দুপক্ষের কমপক্ষে ১২ জন আহত হন।

Related articles

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...