Wednesday, June 17, 2026

কমিশনার থেকে কনস্টেবল: রাষ্ট্রপতি সম্মান রাজ্যের ২২ পুলিশ আধিকারিককে

Date:

Share post:

রাষ্ট্রের রক্ষায় ও অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য প্রতিবছর স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি সম্মানে (President Medal) ভূষিত হন দেশের পুলিশ আধিকারিকরা। এবছরও ব্যতিক্রম নয়। বিশিষ্ট সেবা মেডেল (Distinguished services) ও রাষ্ট্রপতি মেধা মেডেলে (Meritorious services) ভূষিত হবেন রাজ্যের ২২ পুলিশ কর্মী ও আধিকারিক।

আরও পড়ুন : ‘প্রভু’ বিজেপির ‘ভয়েস’ কমিশন: ভোটার্স ডে পালনে কমিশনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

সেই তালিকায় এবছর রয়েছেন ডেপুটি কমিশনার দেবব্রত সরকার, ডেপুটি পুলিশ সুপার রাম কুমার মণ্ডল। এই দুই আধিকারিক বিশিষ্ট সেবা মেডেল পাচ্ছেন। অন্যদিকে রাষ্ট্রপতি মেধা মেডেল (Meritorious medal) প্রাপক আধিকারিকদের মধ্যে রয়েছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলী ধর (Murli Dhar, IPS)। একই পুরস্কারে ভূষিত হবেন দুই মহিলা পুলিশ কর্মী – সাব ইন্সপেক্টর সূর্যময়ী ছেত্রী ও কনস্টেবল চন্দ্রানী ঘোষ। রাষ্ট্রপতি মেধা মেডেল পাচ্ছেন ২০ জন পুলিশ কর্মী।

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...