Saturday, March 28, 2026

SIR আতঙ্কে ফের রাজ্যে চার মৃত্যু

Date:

Share post:

রাজ্যে SIR প্রক্রিয়া শেষের পথে হলেও এই নিয়ে এখনও আতঙ্কের শেষ নেই(SIR harassment)। একের পর এক আতঙ্কে প্রাণ হারাচ্ছেন শুনানির নোটিশ আশা ভোটাররা। ফের শুনানির নোটিশ (SIR hearing notice) ঘিরে আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এদিন চার ভিন্ন জেলা থেকে SIR আতঙ্কে মৃত্যুর ঘটনা সামনে এসেছে।

কোচবিহারের শীতলকুচি ব্লকের নল গ্রামে SIR নোটিশ পাওয়ার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ছাপিয়া খাতুন বিবি(৭০)। পরিবারের দাবি নোটিশ হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ঘটনার দায়ী নির্বাচন কমিশনের উপরে চাপিয়েছে পরিবার।
অন্যদিকে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের টিকাটুলি কালিরহাট এলাকায় আতঙ্কে মৃত্যু হয়েছে নিবাস সরকারের (৫৪)। জানা গিয়েছে নিবাস সরকারের ছেলে অনীক সরকারের নামে SIR-এর শুনানির নোটিশ আসে বাড়িতে। অভিযোগ, সেই আতঙ্কেই মারা যান বাবা নিবাস সরকার। পরিবারের অভিযোগ, নথি জমা দেওয়ার পরেও নোটিশ আসায় মানসিক চাপে ছিলেন তিনি। এদিন মানসিক চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। আরও পড়ুন: নন্দীগ্রামে ফের সমবায় জয় তৃণমূলের! সেবাশ্রয়ের সুফল! 

মুর্শিদাবাদ জেলার নওদা থানার ত্রিমোহিনী পশ্চিমপাড়া এলাকায় মৃত্যু হয়েছে তোজাম্মেল শেখের (৬৫)। তৃণমূল কংগ্রেসের নওদা বিধানসভা এলাকার পর্যবেক্ষক মোশারফ হোসেন মধু বলেন, তোজাস্মেল ছাড়াও তার পরিবারের আরো দু’জনের নামেও শুনানির নোটিশ আসে। আতঙ্কগ্রস্ত ছিলেন ওই বৃদ্ধ। এদিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানেই তার মৃত্যু হয়।

Related articles

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...