কুয়াশাঘেরা কার্শিয়াংয়ের অরণ্যে ক্যামেরায় ধরা দিল ২ ব্ল্যাক প্যান্থার 

Date:

Share post:

কুয়াশাঘেরা কার্শিয়াংয়ের পাহাড়ি অরণ্যে দেখা মিলল জোড়া ‘কালপুরুষের’। দীর্ঘ সময় পর ফের এই রহস্যময় চিতার দর্শন মেলায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বনকর্মী এবং বন্যপ্রাণীপ্রেমীদের মধ্যে। ২০২৫ সালের পর এই প্রথম আবারও পাহাড়ের অরণ্যে ব্ল্যাক প্যান্থারের উপস্থিতির প্রমাণ মিলল।

বন দফতর সূত্রে খবর, কার্শিয়াং বনাঞ্চলের বিভিন্ন করিডরে বন্যপ্রাণীদের গতিবিধি এবং আচরণের ওপর নজরদারি চালাতে বেশ কিছু আধুনিক ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। সম্প্রতি সেই ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে গিয়েই চক্ষু চড়কগাছ বনকর্মীদের। দেখা যায়, গভীর জঙ্গলের নিস্তব্ধতা চিরে নিঃশব্দে হেঁটে যাচ্ছে একটি নয়, দু-দুটি কালো চিতা। মসৃণ কালো চামড়া আর জ্বলজ্বলে চোখের সেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই নতুন করে আশার আলো দেখছেন পরিবেশবিদরা।

বিশেষজ্ঞদের মতে, এই চিতাগুলি আসলে সাধারণ লেপার্ড বা চিতা। শরীরে মেলানিন রঞ্জকের আধিক্য অর্থাৎ ‘মেলানিজম’-এর কারণে এদের গায়ের রং কালো হয়। তবে ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে দেখলে আলোর প্রতিফলনে তাদের শরীরের কালো চামড়ার ওপর লেপার্ডের সেই পরিচিত ছোপের আভাস পাওয়া গিয়েছে। সাধারণত উত্তরবঙ্গের জঙ্গলে এদের দেখা মেলা অত্যন্ত বিরল ঘটনা।

এই জোড়া ব্ল্যাক প্যান্থারের উপস্থিতি প্রমাণ করে যে কার্শিয়াংয়ের পাহাড়ি জঙ্গল এখনও বন্যপ্রাণীদের জন্য যথেষ্ট নিরাপদ এবং সেখানে খাদ্যের অভাব নেই। বন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, কার্শিয়াং বনাঞ্চলের জীববৈচিত্র্য যে কতটা সমৃদ্ধ, এই ঘটনা তারই প্রমাণ। তবে সুরক্ষার খাতিরে এখনই ওই এলাকাটির সঠিক অবস্থান খোলসা করতে চাইছে না প্রশাসন।

ইতিমধ্যেই ওই এলাকায় নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বনকর্মীরাও নিয়মিত টহল দিচ্ছেন। বন্যপ্রাণী ও মানুষের মধ্যে সংঘর্ষ এড়াতে জঙ্গল সংলগ্ন জনবসতি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ের নির্জন অরণ্যে এই কালো রহস্যের আনাগোনা পর্যটন মানচিত্রেও নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন – প্রয়াত বিবিসির সাংবাদিক মার্ক টুলি: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...