Monday, March 30, 2026

তুষারপাতে বিপর্যস্ত হিমাচল! বন্ধ বারোশো রাস্তা, পর্যটকদের ভিড় সামলাতে হিমশিম পুলিশ 

Date:

Share post:

ক্যালেন্ডার বলছে জানুয়ারি শেষ হতে চলল, কিন্তু পাহাড়ের মেজাজ বলছে শীতের দাপট সবে শুরু। মঙ্গলবার সকাল থেকেই ভারী তুষারপাত আর বৃষ্টিতে কার্যত সাদা চাদরে ঢাকা পড়েছে হিমাচল প্রদেশ। বরফের পুরু স্তরে অবরুদ্ধ হয়ে পড়েছে ১২৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ সড়ক। পাহাড়ের প্রতিকূল পরিস্থিতির জেরে বেশ কিছু জেলায় জারি হয়েছে ‘অরেঞ্জ অ্যালার্ট’। হিমাঙ্কের অনেক নীচে নেমে গিয়েছে পারদ। বিপর্যস্ত জনজীবন সামাল দিতে প্রশাসন স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলেও, পর্যটকদের উন্মাদনায় ভাটা পড়েনি। বরং তুষারধবল পাহাড় দেখতে গিয়ে পর্যটকদের এক বড় অংশ এখন পথেই আটকে পড়েছেন।

আবহাওয়া দফতর জানিয়েছে, লাহুল-স্পিতি, কুলু, কিন্নর এবং চাম্বা জেলায় প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাবোতে পারদ নেমেছে মাইনাস ৮ ডিগ্রিতে। মানালি ও শিমলার তাপমাত্রাও শূন্যের আশেপাশে ঘোরাফেরা করছে। বৃষ্টির জেরে পিচ্ছিল পাহাড়ি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। মঙ্গলবার সকালে অটল টানেলের স্নো গ্যালারির কাছে দুই পর্যটক আটকে পড়েছিলেন। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত তাঁদের উদ্ধার করে নিরাপদে মানালিতে নিয়ে আসে। শুধু পর্যটক নয়, তুষারপাতের কোপে বিকল হয়ে পড়েছে একাধিক বিদ্যুৎ ট্রান্সফরমার। ফলে হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে অন্ধকারের কবলে পড়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

হিমাচলের পাশাপাশি কাশ্মীর উপত্যকার ছবিটাও বেশ উদ্বেগের। বরফের স্তুপে সোমবার থেকেই বন্ধ হয়ে গিয়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। ফলে উপত্যকার সঙ্গে দেশের বাকি অংশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। আকাশপথেও একই দশা। মঙ্গলবার আবহাওয়া খারাপ থাকার কারণে শ্রীনগর বিমানবন্দর থেকে অন্তত ১১টি উড়ান বাতিল করতে হয়েছে। বিমানবন্দর চত্বরেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বহু যাত্রীকে।

হিমাচল ও কাশ্মীর— দুই রাজ্যের প্রশাসনই এখন যুদ্ধকালীন তৎপরতায় বরফ সরানোর কাজ চালাচ্ছে। তবে একটানা তুষারপাত এবং ঝোড়ো হাওয়ার কারণে উদ্ধারকাজ বারবার থমকে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটক এবং স্থানীয়দের খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ের এই চরম অনিশ্চয়তার মধ্যেও পর্যটকদের আনাগোনা জারি থাকায় ট্র্যাফিক পুলিশকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। আগামী কয়েক দিন পাহাড়ের এই পরিস্থিতি বজায় থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

আরও পড়ুন – SIR নিয়ে উত্তাল হবে সংসদের বাজেট অধিবেশন: সর্বদল বৈঠকে ইঙ্গিত তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রামের নামে গুলি! ডবল ইঞ্জিন ওড়িশায় তদন্তের মুখে বিজেপি বিধায়ক

রামনবমী (Ram Navami) উদযাপন করতে প্রকাশ্যে গুলি চালিয়ে প্রশ্নের মুখে বিজেপি বিধায়ক (BJP MLA)। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত...

ট্রেন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান: বঞ্চনার খতিয়ান পাঁশকুড়ায় পেশ মমতার

রাজ্যের ক্ষমতায় থাকার আগে থেকেই রাজ্যের মানুষের জন্য দিল্লি থেকে পরিষেবার কাজ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার...

চরম আঘাত! থেমে গেল রাহুলের ‘সহজ কথা’

নিজের ছেলে সহজের নামেই এক অন্যরকম আড্ডার মঞ্চ তৈরি করেছিলেন অভিনেতা ও সঞ্চালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday...

দুর্ঘটনা না কি গাফিলতি? রাহুলের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে সরব টলিউডের সহযোদ্ধারা

শুটিং চলছিল, ক্যামেরা অন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়...