Saturday, June 20, 2026

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

Date:

Share post:

বুধবার সকালে মহারাষ্ট্রের (Maharastra) বারামতিতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ আরও কয়েকজন প্রথম সারির নেতাদের। ঘটনার শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President of India), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ আরও অনেকে।


সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোক প্রকাশ করে লিখেছেন, এই দুর্ঘটনায় অজিত পাওয়ারের অকারণ প্রয়াণ অপূরণীয় ক্ষতি। বিশেষ করে মহারাষ্ট্রের উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মৃতদের পরিবার-পরিজন সমর্থক ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি। আরও পড়ুন: অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করে সঠিক তদন্তের দাবি বাংলার মুখ্যমন্ত্রীর 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে লিখেছেন, বারামতির এই বিমান দুর্ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত। দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পাশে থাকার কথা জানান তিনি। এই মর্মান্তিক সময়ে শোকাহত পরিবার গুলির জন্য শক্তি ও সাহস প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।


শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনাতে তিনি গভীরভাবে ব্যথিত। তাঁর দীর্ঘ জনজীবন জুড়ে, তিনি মহারাষ্ট্রের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি প্রতিশ্রুতির কথা স্মরণ করেন। প্রতিরক্ষামন্ত্রী তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।


ঘটনায় শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। জানান, এই দুর্ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। তিনি মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...