Saturday, June 20, 2026

আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ১১, এখনও চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

ই এম বাইপাসের ধারে নাজিরাবাদের গোডাউনের (Nazirabad area) চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ, রবিবার ভোররাতের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও চলছে উদ্ধারকাজ। মঙ্গলের সকাল পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ অন্তত ১৭ জন।

সাধারণতন্ত্র দিবসের ভোররাতে আনন্দপুরে কাছে ডেকরেটার্সের অফিস-গোডাউনে বিধ্বংসী আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলে প্রচুর দাহ্য পদার্থ ছিল। উপযুক্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা (Fire Extinguisher) না থাকা এবং বেরোনোর পথ না পেয়েই পরপর মৃত্যু! কারশেডের নীচে কি এখনো আটকে রয়েছেন কেউ? প্রিয়জনের নিথরদেহ দেখার জন্য ৪৮ ঘণ্টা পেরিয়েও একইভাবে অপেক্ষা স্বজনহারাদের। ইতিমধ্যেই সরকারি তরফে সাহায্য ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে নমুনা সংগ্রহ করেছে ফরোন্সিক টিম। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...