Friday, April 3, 2026

স্বাধীনতার দাবিতে রণক্ষেত্র বালোচিস্তান, সংঘর্ষে মৃত অন্তত ১২৫

Date:

Share post:

স্বাধীনতার দাবিতে উত্তাল বালোচিস্তান (Balochistan)। বালোচ বিদ্রোহীদের দমন করতে বড়সড় সামরিক অভিযান চালিয়ে অন্তত ৯২ জনকে হত্যা করেছে পাকিস্তানি সেনা। সব মিলিয়ে সাম্প্রতিক সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১২৫ জনে। আহত হয়েছেন কমপক্ষে ৩৩ জন। 

পাকিস্তানি সেনার দাবি, নিহতদের তালিকায় বালোচ বিদ্রোহী ছাড়াও রয়েছেন ১৫ জন পাক জওয়ান এবং ১৮ জন সাধারণ নাগরিক। এই অভিযানের পর সেনাবাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।” পাকিস্তানি সেনার অভিযোগ, বালোচ বিদ্রোহীদের মদত দিচ্ছে ভারত। যদিও নয়াদিল্লি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। আরও পড়ুন: চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ে! রোহিতের বাড়ির বাইরে ৫ রাউন্ড চলল গুলি

দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন বালোচিস্তান রাষ্ট্র গঠনের দাবিতে আন্দোলন করছে বালোচ জনগণ। পাক সেনার বিরুদ্ধে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করেই সেখানে গড়ে উঠেছে সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি (BLA)।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে পাক সেনা। একাধিক এলাকা ঘিরে তল্লাশি ও আক্রমণ চালানো হয়, ফলে বহু বিদ্রোহী নিহত হন। এর পাল্টা জবাব আসে শুক্রবার রাতে। বালোচ লিবারেশন আর্মির তরফে কোয়েটা, পাসনি, মাস্তুং, নুশকি ও গদর জেলায় পাক সেনার বিরুদ্ধে একের পর এক হামলা চালানো হয়।

পাক সেনার দাবি, বিদ্রোহীরা বন্দুক হামলা ও আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে আক্রমণ করে। তার জবাবে ফের পাল্টা অভিযান চালায় সেনা। ফলে বালোচিস্তানে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। এই সংঘর্ষের মাঝে সাধারণ মানুষের প্রাণ ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...