Friday, April 3, 2026

টনক নড়ল ফেডারেশনের, আইএফএ-র চিঠি পরই নক আউটের সূচি বদল

Date:

Share post:

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য সন্তোষ ট্রফি (Santosh Trophy) ঘিরে চরম অসন্তোষ। শনিবারই নক আউটের সূচি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) চিঠি দিয়েছিল আইএফএ(IFA)। ২৪ ঘণ্টার মধ্যেই টনক নড়ল কল্যাণ চৌবেদের। বদল হল নক আউটে বাংলার সূচি। কোয়ার্টারে বাংলার প্রতিপক্ষ সার্ভিসেস।

২ ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনালে নামার কথা ছিল সঞ্জয় সেনের দলের। আইএফএ-র চিঠির পর বাংলার ম্যাচের দিনক্ষণ বদল ঘটেছে। নয়া সূচিতে ৩ ফেব্রুয়ারি দুপুর দু’টো থেকে অনুষ্ঠিত হবে বাংলা বনাম সার্ভিসেসের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। প্রতিযোগিতা কমিটি থেকে চিঠি পাঠিয়ে সেটা জানিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার বাংলার ম্যাচ ছিল অসমের বিরুদ্ধে। সেদিন ডিব্রুগড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর একাধিক কর্মসূচি যেমন ছিল, তেমনই ছিল একটি জনজাতির উৎসব। সেই কারণে ১২ ঘণ্টা খাবার বা জল ছাড়া বাস জার্নি করতে হয় বাংলা দলকে। ফেডারেশনের ব্যবস্থাপনায় চরম অসন্তোষ ছিল বাংলা শিবিরে।

ম্যাচের সূচি বদলানোর পরই আইএফএ সভাপতি অনির্বাণ দত্ত জানিয়েছেন , “অবশেষে ফেডারেশনের শুভবুদ্ধির উদয় হল।” ৫ ফেব্রুয়ারি হবে সেমিফাইনাল ম্যাচ। ৮ ফেব্রুয়ারি হবে ফাইনাল ম্যাচ।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...