Tuesday, June 16, 2026

প্রাক্তন স্বামীকে বেকার বলে তোপ, বিতর্কে ইতি টেনে ক্ষমা চাইলেন মেরি

Date:

Share post:

বিতর্কে ইতি টানলেন মেরি কম (Mary Kom)! প্রাক্তন স্বামীর সঙ্গে তীব্র কাদা ছোড়াছুড়ি চলছিল কয়েক সপ্তাহ ধরেই। বিবাহ বিচ্ছেদের পর একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে তোপ দাগছিলেন। প্রাক্তন স্বামী কারুন ওনলাকে বেকার বলে কটাক্ষ করেছিলেন, পাল্টা মেরির বিরুদ্ধে বিবাহ বর্হিভূত একাধিক সম্পর্কে থাকার অভিযোগ করেন তাঁর প্রাক্তন স্বামী।

বিগত কয়েক সপ্তাহ ধরেই একে অপরের বিরুদ্ধে তোপ দাগার পর ক্ষমা চাইলেন অলিম্পিক্সে পদকজয়ী বক্সার। সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য পেশ করেন মেরি। ভিডিও বার্তায় বলেন, “ কাউকে আঘাত করতে চাইনি। সমাজে ভাঙন ধরানোর বা নেতিবাচক বার্তা দেওয়ার কোনও ইচ্ছা আমার ছিল না। শুরু থেকে আমার বিবাহিত জীবনে সমস্যা ছিল না। প্রথমের দিকে সব কিছুই ঠিক ছিল। কিন্ত সময় যত এগোল ততই সমস্যার সৃষ্টি হল। ফলে আমরা একে অপরের জীবন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।”

 

View this post on Instagram

 

A post shared by Dr Mangte Mary Kom (@mcmary.kom)

এর আগে সাক্ষাৎকারে মেরি বলেছিলেন, “সফল কেরিয়ার তো দূরের কথা। ওনলার আসলে পথে পথে ফুটবল খেলে বেড়াত। সত্যি কথা বলতে একটাও পয়সা উপার্জন করেনি। কোনও আত্মত্যাগ নেই, কোনও অবদান নেই। দিনরাত পড়ে পড়ে ঘুমোত। আমার খারাপ লাগত খুব। আমি অনেক উপার্জন করেছি, বিশ্বাস করে সমস্ত অর্থ তুলে দিয়েছিলাম ওর হাতে। কিন্তু পরে দেখলাম, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একেবারে ফাঁকা হয়ে গিয়েছে।”

পাল্টা কাদের সঙ্গে একাধিকবার বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়েছিলেন মেরি, সেই কথা প্রকাশ করে তিক্ততা চরম পর্যায়ে নিয়ে যান। আপাতত বিতর্কে ইতি টানার চেষ্টা করলেন মেরি।

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...