Tuesday, June 16, 2026

কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি ‘বঞ্চনা’! রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াক আউট তৃণমূল সাংসদদের

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি ‘বঞ্চনা’র প্রতিবাদ। সোমবার, রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াক আউট করলেন তৃণমূল সাংসদরা (TMC MP)। মোদি সরকারের বিরুদ্ধে ২ লক্ষ কোটি টাকা আটকে রাখার অভিযোগ তোলেন তাঁরা। এখন দিল্লিতে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই সময় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বেশি মাত্রায় সুর চড়়ানোর কৌশল নিয়েছে রাজ্যের শাসকদল।

এদিন রাজ্যসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই একে একে ওয়াকআউট (Walk out) করেন তৃণমূল সাংসদেরা। রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূলের উপ দলনেত্রী সাগরিকা ঘোষ সংবাদ সংস্থাকে জানান, “আমরা রাজ্যসভা থেকে ওয়াক আউট করেছি। কারণ বাজেটে এক বারের জন্যও পশ্চিমবঙ্গের নাম উচ্চারণ করা হয়নি। মনরেগা, আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্প মিলিয়ে কেন্দ্রের কাছ থেকে ২ লক্ষ কোটি টাকা পায় বাংলা। রাজ্যের সেই বকেয়া আটকে রাখা হয়েছে।”

কেন্দ্রের এই ‘বিমাতৃসুলভ’ আচরণের প্রতিবাদ করেন মমতা ও অভিষেক। এদিন রাজ্যসভার অধিবেশন থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ (TMC MP) মমতাবালা ঠাকুর বলেন, “২০২১ সালে মানুষ বিজেপিকে পরাস্ত করেছিল। তার পর থেকেই কেন্দ্র প্রতিহিংসামূলক আচরণ করছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ রাখা রাখা হয়েছে। সড়ক নির্মাণ এবং গ্রামোন্নয়নে টাকা দেওয়া হচ্ছে না।”
আরও খবরSIR-ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দিল্লিতে হেনস্থা! তীব্র প্রতিবাদ TMC সাংসদদের

রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট ঘোষণার পরেই সেই বাজেটকে ‘মিথ্যার জঞ্জাল’ , ’হাম্টি ডাম্টি’ বাজেট বলে কটাক্ষ করেন মমতা। ‘দিশাহীন, ভিত্তিহীন এবং লক্ষ্যহীন’ বাজেট বলে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন সেই সমালোচনাই জিইয়ে রেখে অধিবেশন কক্ষ ত্যাগ করলেন তৃণমূল সাংসদরা।

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...