Tuesday, April 7, 2026

আগাম জামিন খারিজ: আরজিকর দুর্নীতিতে আখতারকে এবার হেফাজতে নিতে পারে CBI

Date:

Share post:

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সিবিআই রিপোর্ট এবং চার্জশিটের ভিত্তিতে বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ অভিযুক্ত সন্দীপ ঘোষের (Sandip Ghosh) সঙ্গে আখতার আলিও (Akhtar Ali) আরজিকর হাসপাতালের (R G Kar Hospital) আর্থিক দুর্নীতি কাণ্ডে ওতপ্রোতোভাবে জড়িত। এর ফলে এবার সিবিআই (CBI) তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে পারবে।

আরজিকর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আখতারই। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে সিবিআই সন্দীপকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলবন্দি। তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সিবিআই জমা দেওয়া অতিরিক্ত চার্জশিটে দাবি করা হয়, ওই আর্থিক দুর্নীতিতে আখতার নিজেও যুক্ত ছিলেন। সেই চার্জশিটের ভিত্তিতেই আদালত তাঁকে সমন পাঠানোর নির্দেশ দেয়।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের নির্দেশেও অধরা! দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনে চার্জশিটে নাম নেই অপসারিত বিডিওর

এরপরই হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন আখতার আলি। বুধবার তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, তিনি কোনও ভাবেই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তিনি একজন ‘হুইসল ব্লোয়ার’। তিনিই প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আইনজীবী অমাজিৎ দে আদালতে দাবি করেন, সিবিআই-এর (CBI) কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে, যেখানে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে আখতার আলি (Akhtar Ali) যুক্ত। তদন্তের স্বার্থে আখতার আলিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। সেই সওয়ালের প্রেক্ষিতেই জামিনের আবেদন খারিজের নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...