Monday, April 6, 2026

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

Date:

Share post:

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত যে মানুষগুলি দিল্লিতে জাতীয় কমিশনের দরজায় কড়া নাড়তে এসেছেন, তাঁদের পাশে দাঁড়ালেন তিনি। মঙ্গলবার দিল্লির চাণক্যপুরী বঙ্গভবনে সাংবাদিক সম্মেলন শুরুর আগেই সেখানে উপস্থিত পীড়িতদের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকের সুচিকিৎসা এবং প্রয়োজনীয় পরিষেবার বন্দোবস্ত করার জন্য সরকারি আধিকারিকদের কড়া নির্দেশ দেন তিনি।

এদিন চাণক্যপুরীতে দেখা যায় এক করুণ দৃশ্য। এসআইআর-এর জেরে মৃত প্রায় ৯০ জনের পরিবারের সদস্যরা প্ল্যাকার্ড হাতে এবং গায়ে কালো কাপড় জড়িয়ে উপস্থিত হয়েছিলেন। তাঁদের দেখে মুখ্যমন্ত্রী সরাসরি তাঁদের কাছে পৌঁছে যান। প্রত্যেকে সঠিক ভাবে ওষুধপত্র পাচ্ছেন কি না, সেই খবর নেওয়ার পাশাপাশি ছোট শিশুদের জন্য দুধ ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে বলেন তিনি। মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গত পাঁচ দিন ধরে এই মানুষগুলো দিল্লিতে রয়েছেন। মানবিকতার খাতিরেই আমরা তাঁদের এখানে নিয়ে এসেছি। তৃণমূল নেত্রীর অভিযোগ, রাজ্যে এসআইআর-এর নামে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। কমিশনের সমালোচনা করে তিনি জানান, নির্বাচন কমিশনের এই এসআইআর প্রক্রিয়া একেবারেই অপরিকল্পিত। পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া এই ধরনের জটিল প্রক্রিয়া চালানো সম্ভব নয়। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, কমিশন রাজ্যের আধিকারিকদের ভয় দেখাচ্ছে। তাঁর অভিযোগ, এই পরিস্থিতির জেরে দুশ্চিন্তায় রাজ্যে ইতিমধ্যেই ১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাজ্যের মানুষের এই লড়াইয়ে শেষ পর্যন্ত পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন- জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

_

_

_

_

_

_

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...