Friday, June 26, 2026

রাজধানীতে নজিরবিহীন দৃশ্য, সুপ্রিম কোর্টে পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে দেশ। SIR বিরোধিতায় এবার দেশের শীর্ষ আদালতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রথম দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের দায়ের করা মামলায় নিজেই সওয়াল করতে পারেন বলে জানা গেছে। বুধবার সকালে কার্যত নজিরবিহীন দৃশ্যের সাক্ষী রইল রাজধানী। এদিন সকাল দশটা পাঁচ মিনিট নাগাদ বিচারপতিদের প্রবেশ করার রাস্তা দিয়ে শীর্ষ আদালতে পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। গেট পাস আগে থেকেই ইস্যু করা ছিল। নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রও দেওয়া হয়েছে। শুনানি শুরুর বেশ খানিকটা আগে সুপ্রিম কোর্টে (Supreme Court) পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী। গাড়িতে তাঁকে আইনজীবীর পোশাকে না দেখা গেলেও গলায় একটি কালো মাফলার রয়েছে তাঁর। বাংলার প্রশাসনিক প্রধান শীর্ষ আদালতের C গেট দিয়ে ভেতরে যান। কিছুক্ষণের মধ্যেই শুনানি কক্ষে প্রবেশ করবেন তিনি। পিটিশনার হিসেবে মমতা সওয়াল করেন কিনা এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

সুপ্রিম কোর্টে ঠিক কোন কোন আবেদন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী? 

  • • যে সব ভোটারের বিরুদ্ধে ফর্ম-৭ জমা পড়েছে, তাঁদের নাম অনলাইনে প্রকাশ করার আর্জি জানিয়েছেন।
  • • পশ্চিমবঙ্গ থেকে সব মাইক্রো অবজারভারকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হোক।
  • • মাইক্রো অবজারভাররা যেন কোনও আইনি ক্ষমতা ব্যবহার না-করেন। যেমন—শুনানিতে অংশগ্রহণ বা যাচাই প্রক্রিয়ায় হস্তক্ষেপ।
  • • শুনানির পরে যাচাইপ্রক্রিয়ার সময় রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।
  • • যে সব ক্ষেত্রে অন্য রাজ্যের নথি যাচাইয়ে পাঁচ দিনের বেশি সময় লাগছে, সে সব ক্ষেত্রে স্থানীয় ইআরও-কে নিষ্পত্তির অনুমতি দিক কমিশন।

এদিন সুপ্রিম কোর্ট চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের পিটিশনের কপি খুলে কয়েকবার পড়েন। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশের ডিজি মনোজ ভার্মা, আইনজীবী কল্যাণ বন্ধ্যোপাধ্যায় , গৌতম মিমানি। কপিল সিব্বাল ভার্চুয়ালি উপস্থিত।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...