Friday, June 26, 2026

কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি, আগামী বছরের প্রস্তুতি শুরু গিল্ডের 

Date:

Share post:

শেষ হয়েছে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (49 International Kolkata Book Fair)। বই উৎসবের শেষ দিনেও ছিল পুস্তকপ্রেমীদের মুখে চওড়া হাসি। গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে, গত বছর বইমেলায় ২৭ লক্ষ মানুষ এসেছিলেন। এ বছর সংখ্যাটা বেড়ে হয়েছে ৩২ লক্ষ। রেকর্ড বিক্রি হয়েছে বলেও জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড (publishers and booksellers Guild)। বই উৎসবের (IKBF) শেষ দিনে দশ শতাংশ থেকে বেড়ে বেশ কয়েকটি স্টলে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় মেলায় খুশি ক্রেতারা।

গিল্ড কর্তা ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়ের (Tridib Kumar Chatterjee) জানিয়েছেন, ‘২০২৬ সালে বইমেলায় বিক্রি বেড়েছে প্রায় ১৫ শতাংশ। ২৩ কোটি থেকে বেড়ে প্রায় ২৬ কোটি ৪৫ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে।’ কলকাতা বইমেলা শেষ দিনে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “এই বইমেলা বাংলার গর্ব বাড়িয়েছে। জনসমাগমের রেকর্ড ভেঙে, রেকর্ড তৈরি করেছে।” আগামী বছর বই উৎসবের সুবর্ণজয়ন্তী বর্ষ। পুস্তকপ্রেমীদের আগ্রহ-উন্মাদনার কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চাই পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...