Monday, April 6, 2026

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

Date:

Share post:

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar, CEC)। এবার সিইসি জ্ঞানেশকে ইমপিচ করার প্রস্তাব (impeachment motion) আনতে চলেছে তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার দিল্লির সাউথ অ্যাভিনিউতে সংসদীয় দলের সঙ্গে বৈঠকে ইন্ডিয়া জোটের (I.N.D.I.A.) শরিকদের সঙ্গে আলোচনা করে তাদের একজোট করার নির্দেশ দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির নির্দেশে বাংলায় যেভাবে এসআইআর-এর নামে কার্যত অরাজকতা চালাচ্ছে নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে প্রথম থেকে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। আন্দোলন আছড়ে পড়েছে কলকাতা থেকে দিল্লির বুকে। এই আবহে দলীয় সাংসদদের প্রতি নেত্রীর এই নয়া নির্দেশ।

আরও পড়ুন : কে অভদ্র? নির্বাচন কমিশনার জ্ঞানেশের দাবিতে যথার্থ প্রশ্ন অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, জ্ঞানেশ কুমার যেভাবে বিজেপির কথায় চলছেন এবং বাংলায় যেভাবে এসআইআর করা হচ্ছে, এতে গণতন্ত্রের ক্ষতি হচ্ছে। বাংলার মানুষের ক্ষতি হচ্ছে। এটা মানা যায় না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ দিয়েছেন, আমরা সেই পথেই এগোব।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...