Monday, April 6, 2026

PSC-র চেয়ারম্যান দেবল রায়: ঘোষিত নতুন কমিটি

Date:

Share post:

দেবল রায়কে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, দিগন্ত বাগচী এবং বর্ণালী মুখোপাধ্যায়কে কমিশনের (Public Service Commission) সদস্য পদে নিযুক্ত করা হয়েছে।

সংবিধানের ৩১৬(১) অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান (PSC chairman) ও সদস্যদের নিয়োগের ক্ষমতা রাজ্যপালের হাতে ন্যস্ত। সেই বিধান মেনেই এই নিয়োগ সম্পন্ন হয়েছে বলে লোকভবনের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন : ধনীদের ছাড়, দরিদ্রদের উপর রোজগারের দায়: ১২ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক CPI(ML)-এর

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC) রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থা। ফলে কমিশনের শীর্ষপদে এই নিয়োগকে প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন চেয়ারম্যান ও সদস্যদের যোগদানের ফলে কমিশনের কাজের গতি আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...