Wednesday, March 18, 2026

দেবের ক্ষমা চাওয়াতে খুশি নন অনির্বাণ! কী মন্তব্য অভিনেতা- পরিচালকের

Date:

Share post:

অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চেয়েছিলেন সাংসদ অভিনেতা দেব (Dev)। এবার সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খুললেন টলিপাড়ায় ‘বয়কট’ হয়ে যাওয়া অভিনেতা। ‘হুলিগানিজিম’ গায়ক বাংলা সিনে ইন্ডাস্ট্রির ‘মেগাস্টার’ নায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অন্যায় করলে ক্ষমা চাইতে হয়। কিন্তু তিনি কোন অন্যায় করেননি, তাই তার হয়ে দেব (Dev) কেন ক্ষমা চাইবেন। পাশাপাশি রাজ চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনির্বাণ।

‘রঘু ডাকাত’ সিনেমায় একে অন্যের প্রতিপক্ষ হলেও রিয়েল লাইফে দেব (Dev) ও অনির্বাণের মধ্যে সম্পর্ক বেশ ভালই। ‘দেশু’ জুটির আগামী সিনেমায় দুজনের এক সঙ্গে কাজ করার সম্ভাবনা ঘোরাফেরা করছে স্টুডিও পাড়ায়। কিন্তু ফেডারেশনের সঙ্গে অনির্বাণের ঝামেলার পর থেকে টলিপাড়ায় তাঁর কাজ করা নিয়ে অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে বলে মনে করছেন অভিনেতা নিজেই। প্রায় এক বছরের বেশি সময় অতিক্রান্ত, সম্প্রতি স্ক্রিনিং কমিটির বৈঠকের পর এই প্রসঙ্গে দেব বলেছিলেন, “ও খুবই ভালো অভিনেতা। ফেডারেশনের সঙ্গে ওর দূরত্ব তৈরি হয়েছে। তবে আমি চাই আমার ছবিতে ও থাকুক বা না থাকুক ও অভিনয় করুক। ফেডারেশন তো টেকনিশিয়ান গিল্ডের মাথা, কাজেই আমি আমি ফেডারেশন ও অবশ্যই তার সঙ্গে স্বরূপ বিশ্বাসকে অনুরোধ করব দয়া করে ওকে কাজ করতে দেওয়া হোক। যদি অনির্বাণকে ক্ষমা চাইতে হয় তাহলে আমি ওর হয়ে ক্ষমাও চেয়ে নিচ্ছি। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব বিষয়টা দেখার জন্য।” এবার একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন অনির্বাণ। বললেন, “দেবের প্রতি আমি কৃতজ্ঞ। শুধু দেব নয়, বুম্বা দা ও রাজ দাও একইভাবে আমার জন্য বলেছেন। আমি তাঁদের সকলের কাছেই কৃতজ্ঞ। এবং তাঁরা যা বলছেন তা আমার প্রতি তাঁদের অপত্য স্নেহ ও ভালোবাসা থেকে আমার প্রতি ভালোবাসা থেকে বলছেন। কিন্তু একটাই কথা স্পষ্ট করতে চাই, ক্ষমা মানুষ অন্যায় করলে চায়। আমি এঁদের প্রত্যেককেই বলব এঁরা যেন আমার হয়ে ক্ষমা না চান। সমস্যাটা নিয়ে অবশ্যই আলোচনা করতে পারেন এবং তাতে আমিও শামিল হতে পারি। আমি তো আলোচনাবিরোধী নই। কিন্তু ক্ষমা জিনিসটা অনেক বড় জিনিস। আমি পৃথিবীতে অনেক মানুষের কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু তখনই চেয়েছি যখন বুঝেছি যে সেখানে আমার অন্যায় আছে। অন্যায় করলে ক্ষমা চাইতে আমার পয়েন্ট এক সেকেন্ডও লাগবে না। কিন্তু আমাকে আগে বুঝিয়ে দিতে হবে অন্যায় কোনটা?” এই মন্তব্যের পর ফেডারেশন বা দেবের কোনও প্রতিক্রিয়া মেলেনি বলেই খবর।

 

spot_img

Related articles

দিল্লি অগ্নিকাণ্ডে মৃত ৯: আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর, তদন্তের নির্দেশ রেখার 

দিল্লির পালাম মেট্রো স্টেশন সংলগ্ন এক বহুতলে বিধ্বংসী (Delhi Fire Tragedy) অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ শিশুসহ...

বাংলায় বিজেপি মূষিকের থেকেও ছোট হয়ে যাবে: দাবি কংগ্রেস সাংসদ অভিষেক মনু সাংভির

শাসক থেকে বিরোধী একাধিক দল বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস সব আসনে...

বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবেও! একগুচ্ছ নয়া নিয়ম আনছে ফিফা

ঢাকে কাঠি পড়ে গিয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। আগামী কয়েক মাস পরই ফুটবলের মহা যুদ্ধ। এবার অংশগ্রহণকারী...

অসমে আরও বিপদে কংগ্রেস: ভোটের ২০ দিন আগে দলত্যাগ সাংসদের! যোগ বিজেপিতে

দলবদলের রাজনীতিতে অসমে বিজেপির সঙ্গে টক্কর দিতে ব্যর্থতার মুখে কংগ্রেস। দল বদল করে যোগদান তো দূরের কথা, এবার...