Wednesday, April 8, 2026

বাংলার যুব সাথী: বাংলার যুবদের জন্য নয়া প্রকল্প ঘোষণা, কত টাকা মিলবে

Date:

Share post:

রাজ্য বাজেটে বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা! বৃহস্পতিবার বিধানসভায় পেশ হয়েছে অন্তর্বর্তী রাজ্য বাজেট। বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya)। সামনেই ২০২৬ এর আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলার শিক্ষিত বেকারদের জন্য চালু করা হয়েছে নয়া প্রকল্প ‘বাংলার যুব সাথী’। এই প্রকল্পের আওতায় মাধ্যমিক পাশ করা ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা আর্থিক সাহায্য হিসেবে প্রতিমাসে ভাতা ১৫০০ টাকা পাবেন। আগামী ১৫ অগাস্ট থেকে এই নয়া প্রকল্প চালু করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্তই এই সাহায্য নেওয়া যাবে। আরও পড়ুন: ভোটের আগে রাজ্য বাজেটে বিরাট ঘোষণা, উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বাড়ল বেতন-ভাতা, সপ্তম পে কমিশন গঠন

ডিজিটাল পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করার তারিখ শীঘ্রই জানানো হবে। মূলত যারা উচ্চশিক্ষার পর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কারিগরি দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন, তাঁদের দৈনন্দিন খরচ মেটাতেই এই উদ্যোগ। তবে প্রাপক যদি রাজ্য সরকারের কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান, তা হলে এই ভাতা পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা সংক্রান্ত প্রকল্পকে এর বাইরে রাখা হয়েছে। স্কলারশিপ পেলেও ভাতা পেতে অসুবিধা হবে না। এই প্রকল্পের জন্য আগামী অর্থবর্ষে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...