Wednesday, April 8, 2026

বাজেটে ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি: আশাকর্মী-সিভিক ভলান্টিয়ারদের জন্য একগুচ্ছ ঘোষণা

Date:

Share post:

সামনেই ২০২৬ বিধানসভা নির্বাচন আর তার আগেই এটাই শেষ রাজ্য বাজেট। বৃহস্পতিবার বিধানসভায় ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার, অঙ্গনওয়াড়ি সহায়ক, পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধুদের জন্য বিশেষ ঘোষণা করা হল। এবার থেকে ভাতা বাড়িয়ে ১০০০ টাকা করা হচ্ছে। সেই সঙ্গে আশাকর্মীদের জন্য ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটিও। এছাড়াও কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। আরও পড়ুন: ‘’রেকর্ড! বাজেট উন্নয়নে রাজ্য এগিয়ে গেল ১৮ গুণ’’, রাজ্যের অর্থনীতির ভূয়সী প্রশংসা অমিত মিত্রর

বাজেট ঘোষণায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট সব ক্ষেত্রেই ভাতা মাসিক ১০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। আশাকর্মীদের মাসিক ভাতা বেড়ে ৬ হাজার টাকা হচ্ছে। তাঁদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য। উল্লেখ্য, সম্প্রতি একাধিক দাবিতে আশাকর্মীদের আন্দোলনে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। সেই আবহেই বাজেটে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধির পাশাপাশি এই খাতে ১৫০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের ক্ষেত্রেও ভাতা ১০০০ টাকা বাড়ানো হচ্ছে। তাঁদের জন্য মোট ২৮০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। মৃত্যুজনিত ক্ষেত্রে পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও জানানো হয়েছে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...