Thursday, April 9, 2026

প্রয়াত ইলিয়াশের পরিবারকে অর্থ সাহায্য ইস্টবেঙ্গলের, নতুন টার্ফের মাঠে বাইচুং-ব্যারেটোরা

Date:

Share post:

দুয়ারে আইএসএল।  ঠিক তার আগেই নতুন একটা ইতিহাস তৈরি করল ইস্টবেঙ্গল(East Bengal)।উদ্বোধিত হল নিজেদের মাঠে তৈরি হওয়া নতুন  অস্ট্রোট্রার্ফ।  এই অনুষ্ঠানের মঞ্চ থেকে  প্রয়াত ইলিয়াস পাশার পরিবারের হাতে এগারো লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল।  এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের মেয়র  ও মন্ত্রী ফিরহাদ হাকিম,বিদ্যুৎ-আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস। নতুন টার্ফে বল পায়ে নামলেন বাইচুং-ব্যারেটো।

প্রয়াত ইলিয়াস পাশার পত্নী শহীদা বেগম এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।শুরুতেই বিশেষ  অতিথিদের উত্তরীয়  ও চারা  গাছ দিয়ে বিশেষ সম্মান জানানো হয়।ক্লাবের পক্ষ থেকে প্রয়াত   ইলিয়াশ পাশার স্ত্রীর হাতে ১১লক্ষ টাকার চেক ও স্মারক  তুলে দেওয়া হয়।

ফিরহাদ হাকিম বলেন, আমি  অনেক বছর আগে সল্টলেক স্টেডিয়ামে ইলিয়াশ পাশাকে জড়িয়ে ধরেছিলাম, সেই স্মৃতি এখনও আমরা টাটকা। মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, ইস্টবেঙ্গল ক্লাব নতুন কিছু করে। তবুও খুব খারাপ লাগছে ওদের সাফল্য আসছে না পুরুষ দলে। তবে মেয়েদের ফুটবলে ওরা সাফল্য দিচ্ছে।এবছর ইস্টবেঙ্গল ভারত সেরা হবে।’

অস্ট্রোটার্ফের উদ্বোধনের পাশাপাশি প্রাক্তন ফুটবলারদের নিয়ে দুটি প্রীতি ম্যাচ ও অনুষ্ঠিত হয়, যার মধ্যে ভাইচুং ও ব্যারেটো মাঠে নামেন। খেলা হলো ইস্টবেঙ্গল অল স্টার বনাম ইস্টবেঙ্গল লিজেন্ড এর মধ্যে I ম্যাচে চন্দন দাসের করা একমাত্র গোলে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল লিজেন্ড I আরেকটি ম্যাচে টিম ইস্টবেঙ্গল ৫-০ গোলে পরাজিত করে টিম এফ.পি.এ.আই. কে I গোল করে সৌমিক দে, আলভিটো ডি’কুনহা, রফিক ও বাইচুং-২।

Related articles

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...

“সুন্দরবন আলাদা জেলা হবে”: মিনাখাঁ থেকে প্রতিশ্রুতি মমতার

''সুন্দরবনকে (Sundarban) আলাদা জেলা তৈরি করা হবে, সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে'', মিনাখাঁর হাড়োয়া সার্কাস ময়দানের জনসভায়...

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...