Wednesday, April 8, 2026

জোরালো হচ্ছে সিইসি-র বিরুদ্ধে ইমপিচমেন্ট ইস্যু: তৃণমূলের পাশে বিরোধীরা

Date:

Share post:

যেভাবে গোটা দেশে এসআইআর ষড়যন্ত্র রচনা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট (impeachment) আনতে বদ্ধপরিকর বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। দিল্লিতে বিরোধীদের সেই বিষয়ে ঐক্যবদ্ধ করার কাজ পূর্ণোদ্যমে চালাচ্ছেন তৃণমূল সাংসদরা। সেই প্রস্তাবে সমাজবাদী পার্টির (Samajwadi Party) পাশাপাশি এবার তৃণমূলের পাশে দাঁড়ালো তামিলনাড়ুর ডিএমকে (DMK)।

বৃহস্পতিবার রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) বিরোধী দলের বৈঠক ডাকেন। বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করেন লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায়। সেই বৈঠকেই জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar, CEC) কেন অবিলম্বে সরিয়ে দেওয়া দরকার, তার কারণ ব্যাখ্যা করেন শতাব্দী। সঙ্গে সঙ্গে উপস্থিত একাধিক বিরোধী দলের নেতারাই তাঁকে সমর্থন জানান। বৈঠকের শেষে ডিএমকে-র (DMK) প্রবীণ সাংসদ টি আর বালু শতাব্দী রায়কে জানান, তাঁরা জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar, CEC) ইমপিচমেন্ট ইস্যুতে (Impeachment) তৃণমূল কংগ্রসকে পূর্ণ সমর্থন করছে৷ এর আগে বুধবার লোকসভায় বিরোধীদের জোটকে স্পষ্ট করতে কংগ্রেস ও সিপিআইএমের সাসপেন্ড হওয়া সাংসদদের পক্ষে বিক্ষোভে সমর্থন জানিয়েছিল তৃণমূল। এর আগে সমাজবাদী পার্টি প্রেসিডেন্ট অখিলেশ যাদব জানিয়ে দিয়েছিলেন ইমপিচমেন্ট ইস্যুতে তাঁরাও তৃণমূলের পাশেই আছেন৷

এদিন বিরোধী বৈঠকে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় আরও জানান যে, তৃণমূল চায় সংসদের অধিবেশন চলুক৷ কারণ অধিবেশন চললেই সরকারকে আরও বেশি করে আক্রমণ করা সহজ হবে, সাধারণ মানুষের সঙ্গে মোদি সরকার কীভাবে বিমাতৃসুলভ আচরণ করে চলেছে তার পর্দাফাঁস করা সম্ভব হবে৷ তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের এই অবস্থানকে সমর্থন করেন বিরোধী শিবিরের একাধিক সংসদীয় নেতা৷

আরও পড়ুন : বাংলা থেকে আমার দিদি: কমিশনের বিরুদ্ধে মমতার লড়াইয়ের কাহিনী সংসদে পেশ কামাল হাসানের

ইতিমধ্যেই বৃহস্পতিবার দলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল ডেপুটি লিডার শতাব্দী রায় (Satabdi Roy)৷ স্পিকারকে শতাব্দী জানান, সোমবার থেকে সংসদের অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা হোক, চায় তৃণমূল কংগ্রেস৷ এই বাজেট বিতর্কে দলের তরফে বক্তব্য রাখবেন লোকসভায় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷

Related articles

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...