Thursday, April 9, 2026

সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও সাবধানী সূর্য, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

Date:

Share post:

শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের( T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া(India)। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)। ধারে ভারে অনেক এগিয়ে ভারত। এখন প্রশ্ন কেমন হবে ভারতের প্রথম  একাদশ।  ওপেনে ঈশান ও অভিষেককেই দেখা যাবে এটা স্পষ্ট।

হর্ষিত রানার জায়গায় দলে এসেছেন মহম্মদ সিরাজ, কিন্ত প্রথম ম্যাচে সিরাজ দলে থাকছেন না। ভারত  দুই স্পিনারে খেলার। অর্থাৎ বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব, দুজনেই খেলবেন। বাকি ব্যাটিং লাইন-আপে খুব বেশি রদবদল হবে না।

তবে প্রথম ম্যাচে নামার আগে মাথাব্যথাও থাকছে। কী সেটা? প্রথম একাদশ বেছে নেওয়া। আরও স্পষ্ট করে বললে ওপেনে কারা থাকবেন, সেটা বেছে নেওয়া। কিন্তু সুস্থ প্রতিযোগিতা যে দলের জন্য ভালো সেটা মানছেন অধিনায়ক সূর্য।  কারণ দলে ঈশান কিষান ও অভিষেক শর্মাদের মতো তারকা আছেন।

সূর্য বলছেন, “চার-ছক্কা উপভোগ করছেন তো? সেটা হলে তো এই ধরনের চিন্তা খুব ইতিবাচক।  এই পর্যায়ে এসে এত খেলা হয়ে যায় যে বিপক্ষে বাঁহাতি বা অফস্পিনার আছে কি না, এই প্রশ্নের কোনও মানে নেই। এখন কাজ হল নিজের দিনে সেরাটা দেওয়া।”  গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই আমেরিকাই পাকিস্তানকে হারিয়েছিল। তাই সাবধানী ভারতীয় দল।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- অভিষেক শর্মা, ঈশান কিষাণ, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

শনিবার থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সঙ্গীতানুষ্ঠান করবেন ঋষভ শর্মা, গায়ক বাদশা। যন্ত্র সঙ্গীত পরিবেশন করবেন শিবমণি। মঞ্চ কাঁপাবেন বলি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরা ফতেহি। ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করবেন রোহিত শর্মা এবং জয় শাহ। কুড়িটি প্রতিযোগী দেশের শিশুরা থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে, ঘোষণা আইসিসির।

Related articles

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...

“সুন্দরবন আলাদা জেলা হবে”: মিনাখাঁ থেকে প্রতিশ্রুতি মমতার

''সুন্দরবনকে (Sundarban) আলাদা জেলা তৈরি করা হবে, সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে'', মিনাখাঁর হাড়োয়া সার্কাস ময়দানের জনসভায়...

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...