Thursday, April 9, 2026

সরকারি মেডিক্যাল কলেজে র‍্যাগিং-এর অভিযোগ! সাসপেন্ড ২ পড়ুয়া

Date:

Share post:

দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Deben Mahato Medical College) র‍্যাগিং-এর অভিযোগ! অভিযোগ ওই কলেজের প্রথম বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে ওই কলেজের ১৪-১৫ জন ছাত্রের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ডাক্তারি পড়ুয়া ওই ছাত্রের নাম মেহবুব ইসলাম। শারীরিক নির্যাতনের পরে পড়ুয়ার পরিবারের তরফে অ্যান্টি র‍্যাগিং কমিটির (Anti-Ragging Committee) কাছে অভিযোগ জানানো হলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। কলেজ জানিয়েছে দুই মূল অভিযুক্তকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ।

মুর্শিদাবাদ ডোমকলের বাসিন্দা মেহবুব ডাক্তারি পড়ার জন্য হস্টেলেই থাকছিলেন। কিন্তু অভিযোগ তাঁর উপরে লাগাতার র‍্যাগিং করছিল ওই কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ঋষভকুমার সিং ও চতুর্থ বর্ষের পড়ুয়া অয়নকুমার বাগচি। রবিবার রাতে তা চরম আকার নেয়। ঋষভ ও অয়নের উস্কানিতে ওই বয়েজ হস্টেলের ১৪-১৫ জন ছাত্র মেহবুবের উপর চড়াও নির্মমভাবে মারধর চালায়। আরও পড়ুন: বান্ধবীকে মারধর ইনফ্লুয়েন্সার শমীকের: স্পষ্ট জানালেন তার বাবা-মা

শারীরিক নির্যাতনের খবর পেয়ে শুক্রবার কলেজে এসে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান নির্যাতিতের পরিবার। হাসপাতালের এমএসভিপি সুকোমল বিষয়ী বলেন, “আক্রান্ত ছাত্রের অভিযোগের ভিত্তিতে উভয়পক্ষের উপস্থিতিতে অ্যান্টি র‍্যাগিং কমিটির একটি বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় অভিযুক্ত দুই পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে।” কলেজের তরফ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর কখনও না ঘটে সেই দিকে নজর রাখবে কলেজ।

Related articles

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...

“সুন্দরবন আলাদা জেলা হবে”: মিনাখাঁ থেকে প্রতিশ্রুতি মমতার

''সুন্দরবনকে (Sundarban) আলাদা জেলা তৈরি করা হবে, সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে'', মিনাখাঁর হাড়োয়া সার্কাস ময়দানের জনসভায়...

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...