Saturday, April 11, 2026

দুলালের ‘ফাঁদ’-এ কুণাল, সঙ্গে ঋত্বিক-ইশা-অনির্বাণ-সুহোত্র

Date:

Share post:

ফের বড় পর্দায় অভিনয় দেখা যাবে প্রাক্তন সাংসদ-সাংবাদিক কুণাল ঘোষকে, ক্রীড়া সাংবাদিক দুলাল দের (Dulal De) পরিচালনার দ্বিতীয় ছবি ‘ফাঁদ’-এ। রবিবাসরীয় দুপুরে বাইপাসের ধারে একটি অভিজাত ক্লাবে ছবির নাম ও পোস্টার (Poster) প্রকাশ করা হল। ছিলেন পরিচালক, প্রযোজক-সহ অভিনেতা-অভিনেত্রীরা। আরআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ছবির (Film) কাজ শুরু হবে আগামী মাস থেকেই। 

দুলালের পরিচালনায় প্রথম ছবি ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। সেই ছবির বিষয়বস্তু ছিল রহস্য নির্ভর। বলা ভালো এক নতুন গোয়েন্দার সঙ্গে পরিচয় করিয়েছিলেন তিনি। এবারের ছবির গল্প এগিয়েছে ফুটবল নিয়ে। তবে ছবির বিষয় নিয়ে এখনই খুব বিস্তারিত আলোচনা চাইছেন না কেউই। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty) থেকে অনির্বাণ চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, ইশা সাহা, সুহোত্র মুখোপাধ্যায়- সবাই জানালেন ফিল্ম নিয়ে দুলালের প্যাশনের কথা। একই সঙ্গে ছবির নামটা যে অত্যন্ত কৌতুহল জাগায় সেটাও বলেন তাঁরা। শুধু অনির্বাণ ইঙ্গিত দেন, ছবিতে তাঁরা কেউই “ধোয়া তুলসী পাতা” নন। 

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংবাদিক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সঞ্চালক অরিজিৎ চক্রবর্তী জিজ্ঞাসা করেন, কোনটা বেশি শক্ত কাজ নেতা হওয়া না অভিনেতা? উত্তরে কুণাল জানান, নাটক, সিনেমা, সাহিত্য এইসবের প্রতি তাঁর গভীর অনুরাগ। তবে অভিনয় থেকে অনেকেই রাজনীতিতে গিয়ে সফল হয়েছেন। তাহলে উল্টোটাই বা হবে না কেন! 

ছবি সম্পর্কে পরিচালক দুলাল দে (Dulal De) জানালেন, গত প্রায় পাঁচ বছর ধরে এই ছবি নিয়ে তিনি ভাবছেন। কিন্তু সঠিক সময়টা আসছিল না। সেই কারণেই দেরি। ক্রীড়া সাংবাদিকের ছবি- ফুটবল রয়েছে। তবে এই ছবি যে খেলাধর্মী ছবি নয়, আদ্যন্ত পলিটিকাল- সেটা জানিয়ে দিলেন পরিচালক। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ফুটবল তারকা ব্যারিটো। তাহলে তিনিও কি থাকছেন ছবিতে? জল্পনা উসকে দুলাল বললেন, থাকতেও পারে! সব মিলিয়ে দুলালের ‘ফাঁদ’ আগ্রহ জাগালো বাংলা সিনে দর্শকদের।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...